ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

ফরিদপুরকে বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
ফরিদপুরকে বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

ফরিদপুরকে বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

গণ সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক আলতাফ হোসেন, সাংবাদিক মফিজ ইমাম মিলন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, কাজী রিয়াজসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ফরিদপুর বিভাগ কোনো ব্যক্তির দাবি নয়। এটি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। অথচ গণমানুষের এ দাবিকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ ঘোষণা করা না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলে।

২০২৪ সালের ডিসেম্বরে প্রশাসনিক সংস্কার কমিশন কুমিল্লা ও ফরিদপুরকে পৃথক বিভাগ গঠনের সুপারিশ করে। চলতি বছরের সেপ্টেম্বরে প্রি-নিকার সচিব পর্যায়ের বৈঠকে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি আলাদা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। বর্তমানে এটি প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নিকারের সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় ফরিদপুরকে দ্রুত বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে স্থানীয় জনগণ গণসমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X