বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ এএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা
নেতাকর্মীদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের ৪১তম জন্মদিন পালন করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পল্টনে মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন।

জন্মদিনে দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, এখনও আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

তিনি আরও বলেন, দেশের অসংখ্য মানুষকে অনাহারে রেখে জন্মোৎসব পালন করতে আমার মন সায় দেয় না। পরিবার ও সংগঠনের সাথীরা ভালোবেসে আয়োজন করে, তাদেরকেও মানা করা যায় না। জন্মদিন মানে মৃত্যুর দিকে আরেক কদম এগিয়ে যাওয়া। মৃত্যুর আগে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এই আমার জন্মদিনের প্রতিজ্ঞা। মহান রাব্বুল আলামিন আমার জীবনকে দেশের জন্য কবুল করুক, আমিন।

এ সময় শুভেচ্ছা জানান- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

আরও শুভেচ্ছা জানান, জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ সৌরভসহ বিভিন্ন নেতাকর্মীরা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X