কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়াল এনবিআর

ইপিজেডের প্রতিষ্ঠান
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সরাসরি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে তিন বছর করেছে এনবিআর। আগে এর মেয়াদ দুই বছর ছিল। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা, ২০০৮ সংশোধন করে এ মেয়াদ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। আর জেনারেল বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছর অপরিবর্তিত রাখা হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী আগে সব ধরনের প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সের মেয়াদ ছিল ২ বছর। ইপিজেডের বাইরের প্রতিষ্ঠানের জন্য বন্ডেড লাইসেন্সের মেয়াদ দুই বছরই থাকছে। একই সঙ্গে সব ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্সের ক্ষেত্রে আগের মতোই প্রতিবছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অডিট শেষ করতে হবে।

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের সক্ষমতা, প্রবৃদ্ধি বজায় রাখা ও ব্যবসা সহজ করতে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছিল বিজিএমইএ। বাজেট প্রস্তাবেও সবার জন্য বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করার দাবি ছিল সংগঠনটির; কিন্তু নবায়নের মেয়াদ দুই বছর এবং প্রতিবছর অডিট করা বাধ্যতামূলক করায় হয়রানি বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা।

এ বিষয়ে বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম কালবেলাকে বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা সহজ করার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছর অপরিবর্তিত রাখায় ব্যবসায় সমস্যা হবে। আমাদের উৎপাদন খরচ বাড়বে। কারণ হিসেবে এই ব্যবসায়ী নেতা বলেন, আমাদের পেমেন্ট পেতে অনেক সময় ছয় মাস লেগে যায়। লাইসেন্সের মেয়াদ কম হলে ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে। এ ছাড়া বন্ড লাইসেন্স পাওয়া এবং নবায়নে নানা হয়রানির শিকার হতে হয়। এ ক্ষেত্রে সময়ক্ষেপণ হবে। একই সঙ্গে অডিটের ক্ষেত্রে হয়রানির আশঙ্কা প্রকাশ করেছেন এই ব্যবসায়ী নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X