কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

নির্বাচনী প্রচারে ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারে ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। ছবি : কালবেলা

ঢাকা-১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, যুবকদের মেধা ও মননযোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য তাদের ভূমিকা নিশ্চিত করা বিএনপি অঙ্গীকার। শিক্ষিত ও বেকার যুবকদের জন্য ভাতা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। আমাদের লক্ষ্য ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কলাবাগানে ১৬ নং ওয়ার্ডে এক গণসংযোগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, দেশের ১৭ বছরে প্রচণ্ড দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে। সরকারি সেবা জনগণের জন্য নয়, রাজনৈতিক দলের স্বার্থেই পরিচালিত হয়েছে। তিনি বলেন, সেবা কার্যক্রম যদি কার্যকরভাবে পরিচালিত হয় এবং তৎপরতা বাড়ানো যায়, তাহলে অনেক সমস্যা সমাধান হবে। আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই তৎপরতা বৃদ্ধি করেছে। যদি তারা সমর্থিত হয়, পরিস্থিতি আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের মধ্যে আস্থা ফিরে আসা। এজন্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে আস্থা বাড়বে, অস্থিরতা কমবে এবং শৃঙ্খলা ফিরে আসবে। রাজনীতির এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সম্ভব হবে, এবং সামাজিক খাতগুলোও কার্যকর হবে।

যুব সমাজ নিয়ে তিনি বলেন, যুবকদের মেধা ও মননযোগ্যতাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য তাদের ভূমিকা নিশ্চিত করা বিএনপি অঙ্গীকার। শিক্ষিত ও বেকার যুবকদের জন্য ভাতা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে। বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। আমাদের লক্ষ্য ১৮ মাসে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই, যেখানে যোগ্যতা ও ন্যায়বিচারকে প্রাধান্য দেওয়া হবে। এতে যুব সমাজকে রাজনৈতিক বিভাজন ও অনৈতিক সুবিধা থেকে মুক্ত করা সম্ভব হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন একটি রাষ্ট্রের চাহিদা, জনগণের অধিকার এবং রাজনৈতিক দলের দায়িত্ব। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে মনোযোগী হতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও তা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খল বাহিনী এবং সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। সেক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন সম্ভব।

শেখ রবিউল আলম করেন, জনগণ ভোট দিতে চায়, রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচনের বিধিবিধান মেনে আচরণ করছে। নির্বাচনে সহযোগিতা থাকলে সুষ্ঠু ভোটাভুটি সম্পন্ন হবে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X