কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:০১ এএম
প্রিন্ট সংস্করণ

প্রাণীদের সঙ্গে মোদির অন্যরকম একদিন

প্রাণীদের সঙ্গে মোদির অন্যরকম একদিন

ভারতের গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্র ‘ভানতারা’র উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি একদম কাছ থেকে দেখলেন দেশ-বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্যপ্রাণীগুলো।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, গত মঙ্গলবার ভানতারা উদ্বোধনের পর মোদিকে কখনো দেখা যায় সিংহ শাবকদের দুধ খাওয়াতে, কখনো আবার তিনি পশুদের স্বাস্থ্যপরীক্ষা কীভাবে হয়, তা দেখেন। ভানতারা মুকেশ আম্বানির ছোট ছেলে আকাশ আম্বানির মস্তিষ্ক প্রসূত প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীর পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন। ভানতারায় বর্তমানে ২ হাজারেরও বেশি প্রজাতির দেড় লাখের বেশি পশুপাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটিস্ক্যান, আইসিইউর ব্যবস্থাও রয়েছে। ভানতারায় গিয়ে নরেন্দ্র মোদি সাদা সিংহ শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গন্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান। বাঘের বাসস্থানেও যান ভারতের প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে। ওকাপিতেও যান মোদি। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। জেব্রাদের মাঝেও হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে। ভানতারার এ উদ্যোগকে সাধুবাদ জানান মোদি। বন্যপ্রাণীগুলো এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

১০

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১১

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৩

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৫

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৬

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৮

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৯

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

২০
X