সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০১:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

রাশিয়া-পশ্চিমা যুদ্ধে পরিণত হয়েছে ইউক্রেন অভিযান

ক্রেমলিনের দাবি
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনে চলমান মস্কোর কথিত বিশেষ সামরিক অভিযান কার্যত রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের যুদ্ধে পরিণত হয়েছে। গত রোববার আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর বিবিসি ও আল অ্যারাবিয়ার।

ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের সামরিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া মূলত এ সামরিক অভিযান শুরু করেছিল দনবাসের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে। আমরা আমাদের লক্ষ্যের বেশির ভাগই অর্জন করতে সক্ষম হয়েছি। কিন্তু এই অভিযান এখন মূলত মস্কো ও সমন্বিত পশ্চিমাদের মধ্যে যুদ্ধে পরিণত হয়েছে।

রুশ অঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত থাকলে ইউক্রেনীয় ভূখণ্ডে বাফার জোনের বিস্তৃতিও বাড়বে। ইউক্রেনে পশ্চিমাদের পাঠানো অস্ত্রের পাল্লা ভারী হচ্ছে। ফলে স্বাভাবিক নিয়মেই বাফার জোনও বিস্তৃত হবে। আর বাফার জোনের ভূখণ্ড থেকে আমরা ইউক্রেনীয়দের দূরে ঠেলে দিতে চাই। ইউক্রেন শুরু থেকেই নিজেদের অস্ত্র কম ব্যবহার করেছে। দেশটি ধীরে ধীরে পশ্চিমাদের দেওয়া অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের দিকে ঝুঁকে পড়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনে অভিযানের শুরু থেকেই আমরা বলে আসছি কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে পশ্চিমা দেশগুলো সংঘাতের পক্ষে যাচ্ছে। তারা ইউরোপের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ এবং অপ্রত্যাশিত করে তোলে। তাদের এ ধরনের আচরণের কারণে দনবাসের জনগণের এবং রুশ ফেডারেশনের নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে অভিযান চালানোর জন্য মস্কো অনুপ্রাণিত হয়। সত্যি বলতে, দনবাসের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই মস্কো ইউক্রেনে অভিযান চালায়। কিন্তু এটি বর্তমানে মস্কো এবং পশ্চিমাদের যৌথ যুদ্ধে পরিণত হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে এ যুদ্ধে পরোক্ষভাবে জড়িয় পড়ে পশ্চিমা দেশগুলো।

ত্রাণ পৌঁছাতে বাধা রাশিয়ার : ইউক্রেনের খেরসনে বাঁধ ভেঙে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কিন্তু রাশিয়া তাদের কাছে জাতিসংঘকে পৌঁছাতে দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি খেরসনের কাখোভকা বাঁধে বিস্ফোরণ হয়। এতে বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দেয়। এতে ইউক্রেনের বহু মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, একইভাবে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বহু এলাকাও প্লাবিত হয়। গত রোববার জাতিসংঘ অভিযোগ করেছে, ওই অঞ্চলগুলোতে তারা ত্রাণ পাঠানোর চেষ্টা করলেও রাশিয়ার বাধার কারণে তারা ঢুকতে পারছে না। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ের কর্মকর্তা ডেনিস ব্রাউন বলেন, আমরা একাধিকবার এ নিয়ে রুশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা ওই অঞ্চলে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে না। তার পরও আমরা চেষ্টা চালিয়ে যাব। কারণ ওই অঞ্চলের মানুষের ত্রাণ এবং সাহায্যের প্রয়োজন। প্রসঙ্গত, খেরসন অঞ্চলে রাশিয়া-ইউক্রেন সীমান্তে নাইপার নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছিল। বাঁধে বিস্ফোরণের ফলে নদীর দুই পাড়ই ভেসে গেছে। রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষই বাঁধ ভাঙার জন্য একে অন্যকে দায়ী করছে। তবে জাতিসংঘের বক্তব্য, সম্ভবত রাশিয়াই ওই বাঁধের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১০

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১১

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১২

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৩

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৪

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৫

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৬

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৭

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৮

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৯

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

২০
X