বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
লোকসভা নির্বাচনের টুকিটাকি

মোদিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন রঙ্গিলা

মোদিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন রঙ্গিলা

ভারতের লোকসভা নির্বাচনে বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলা। গত বুধবার তিনি এ ঘোষণা দেন। মূলত মোদি ‘নকল’ করেই তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এখন ভোটে সেই মোদিকেই চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রঙ্গিলা জানান, উত্তর প্রদেশের বারানসি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি উচ্ছ্বসিত। আরও জানান, তিনি বারানসিতে যাওয়ার পর সবার উদ্দেশে শিগগির একটা ভিডিও বার্তা দেবেন। এর মাধ্যমে মনোনয়ন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তার মতামত তুলে ধরবেন। আগে এক এক্স পোস্টে রঙ্গিলা জানিয়েছিলেন, তিনি বারানসি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ, এখন কেউ নিশ্চিত নন যে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঙ্গিলা জানান, ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী মোদির অনুসারী ছিলেন। মোদিকে সমর্থন করে তিনি অনেক ভিডিও শেয়ার করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করা হয়েছে। এসব ভিডিও দেখে কেউ বলতে পারেন, রঙ্গিলা আগামী ৭০ বছর শুধু বিজেপিকেই ভোট দেবেন। কিন্তু গত ১০ বছরে পরিস্থিতি বদলে গেছে।

.তিনি এখন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রঙ্গিলা আরও জানান, তার প্রার্থিতা বারানসির ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিকল্প প্রার্থী বাছাইয়ের সুযোগ দেবে, যে ধরনের সুযোগ সুরাট ও ইন্দোর আসনে নেই। তাই তিনি চলতি সপ্তাহেই বারানসিতে যাবেন। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তার মনোনয়নপত্র জমা দেবেন। গত ২৫ এপ্রিল রঙ্গিলা সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের কাছে জানতে চেয়েছিলেন, তিনি বারানসি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X