লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার হয়নি - রানা দাশগুপ্ত

বিএনপি আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার হয়নি - রানা দাশগুপ্ত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ২০০১ সালের নির্বাচনের পর এ দেশের সংখ্যালঘুদের ওপর ভয়াবহ নির্যাতন নেমে ছিল। বিএনপি সরকার তার বিচার করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দু-একটি ছাড়া আর কোনো ঘটনার বিচার হয়নি।

গতকাল শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অস্তিত্বের লড়াইয়ে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই’—এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় তিনি আরও বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিল ঐক্য পরিষদের উত্থাপিত জাতীয় ঐকমত্যের সাত দফার মধ্যে পাঁচ দফা বাস্তবায়ন করবে। নির্বাচনী ইশতেহারের ঘোষণা ছিল সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হবে, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন করা হবে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফাউন্ডেশন গঠন করা হবে, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করা হবে, বর্ণবৈষম্য বিলোপ আইন প্রণয়ন এবং পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাস্তবায়ন করা হবে; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাড়ে চার বছরে এর একটিও বাস্তবায়ন হয়নি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত সমাবেশের উদ্বোধন করেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জহর লাল ভৌমিক, অ্যাডভোকেট তাপস কুমার পাল, উত্তম চক্রবর্তী, সুপ্রিয়া ভট্টাচার্য, নিতাই প্রসাদ ঘোষ ও গৌতম মজুমদার।

শংকর মজুমদারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিলন মণ্ডলের সঞ্চালনায় ওই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনীন্দ্র কুমার নাথ, রমেন মণ্ডল, শ্যামল পালিত, শৈবাল কান্তি সাহা, স্বপন চন্দ্ৰ নাথ, শিমুল সাহা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলের উদ্দেশ্যে রিজভী / ফ্যাসিস্ট গোষ্ঠীর সঙ্গে আপনারা বার বার আঁতাত করেছিলেন

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১০

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১১

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১২

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৩

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১৪

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

১৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১৬

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১৭

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১৮

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৯

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

২০
X