কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুতকৃত লাল বাস। ছবি: কালবেলা
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুতকৃত লাল বাস। ছবি: কালবেলা

আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহ্যগতভাবেই হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনি প্রচারণা শুরু করে বিএনপি। একই ধারাবাহিকতা বজায় রাখছেন বিএনপি চেয়ারপারসন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। এর পরদিন দুপুরে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এদিন দুপুরে লাল সবুজ রঙের দুটি বাস সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দের পর এটি হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা। পরে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন।

এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনি পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X