কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

তৃতীয় লিঙ্গের একজনের লাশ উদ্ধার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোহেল রানা দুষ্ট (২৩) নামে তৃতীয় লিঙ্গের একজনের মৃতদেহ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। গত শুক্রবার গোপিনাথপুর বাজার থেকে তার উদ্ধার করা হয়।

সোহেল দিনাজপুর জেলার চিলিবন্দর থানার সুখদেবপুর গ্রামের সাবের আলীর সন্তান। গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোহেলের সর্দার অজন্তা জানান, সোহেল রানা দুষ্ট এক বছর ধরে তাদের সঙ্গে বাস করত। কয়েক মাস ধরে গোপিনাথপুর গ্রামের নাছির মিয়ার ছেলে রাকিব মিয়া তাকে বিভিন্ন সময়ে বিরক্ত করত। সম্পর্ক গড়তে সোহেলের ভাড়া বাসায় রাকিব মিয়া আসা-যাওয়া করত। সোহেল এ নিয়ে রাকিবের পরিবারে বিচারও দিয়েছিলেন।

বেপরোয়া রাকিব গত শুক্রবার সন্ধ্যায় আবারও বাসায় এলে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি অজন্তাকে জানায় সোহেলের বাড়িওয়ালা জসিম মিয়া। ঝগড়া শেষে দুজনই ঘর থেকে বেরিয়ে যায়। পরে রাতে রাকিব অজন্তাকে জানায় সোহেল গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X