বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

কেন্দুয়ায় সংঘর্ষে নারীসহ আহত ১০

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় পূর্বশত্রুতার জেরে গত শনিবার সন্ধ্যায় সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ ৮-১০ জন আহত হয়েছেন। মোজাফরপুর ইউনিয়নের গগডা কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত লাকি আক্তার, আবু বক্কর, বকুল মিয়া, সাহেরা আক্তার এবং অন্যপক্ষের শামছুন্নাহার ও নয়ন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া ছেলাম উদ্দিন, জিয়াউর রহমানসহ অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আহত আবু বক্কর ও বকুল মিয়া জানান, একই গ্রামের প্রতিবেশী ছেলাম উদ্দিন ও আব্দুল জব্বার গংরা বেশ কিছুদিন পূর্বে ব্যবসার (স্বর্ণের কারিগর) দ্বন্দ্ব নিয়ে একই পাড়ার উজ্জ্বল, বকুল গংকে মারধর করে উল্টো তাদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন। ফলে তাদের অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করলেও ঈদ উপলক্ষে তারা বাড়িতে আসেন।

শনিবার তাদের একজন চট্টগ্রাম যাবে বলে ছেলাম উদ্দিন গংয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ছেলাম উদ্দিন, আব্দুল জব্বার গং রামদা, রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নারী-পুরুষসহ ৮-১০জন আহত হন।

ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা জানান, দুই পক্ষই স্বর্ণের ব্যবসার কারিগর। নিজেদের মধ্যে পূর্বশত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় এই মারামারির ঘটনা ঘটে এবং এ ব্যাপারে আমার পক্ষ থেকে আপস-মীমাংসার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X