সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

ফখরুলকে যুদ্ধাপরাধীদের বন্ধু বললেন বাহাউদ্দিন নাছিম

আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি: সংগৃহীত
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুদ্ধাপরাধীদের বন্ধু আখ্যায়িত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিশ্ববাসীর কাছে বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পাচ্ছে, তখন আপনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পান না। আপনি দেশটি ধ্বংস হয়ে যাচ্ছেন বলে আক্ষেপ করেন। আপনি রাজাকারের ছেলে হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন; কিন্তু প্রকৃতপক্ষে আপনি খুনিদের আজ্ঞাবাহী, দুর্নীতিবাজদের রক্ষক। যুদ্ধাপরাধীদের বন্ধু হিসেবে আপনিই প্রকৃতপক্ষে বাংলাদেশবিরোধী, আপনার মাঝে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা কিছুই দেখতে পাওয়া যায় না।

গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে নাছিম বলেন, যারা ধর্মের নামে অপরাজনীতি করে, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা করেছে, তারাই এখন গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X