ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

ঘিওরে ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

ঘিওরে ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

ক্লাস চলাকালে নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় ঘিওরে মো. মাহিন (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। গত বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা জনতা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্র উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।

আহত ওই ছাত্র জানায়, ১০ মিনিট পরে ক্লাসে প্রবেশ করায় তাকে বাঁশের লাঠি দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ওই শিক্ষক। চিৎকার করেও শিক্ষকের অমানবিক নির্যাতন থেকে রেহাই পায়নি ওই ছাত্র।

ওই ছাত্রের বাবা উজ্জ্বল মিয়া অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক সাঈদ মিয়া মাহিনকে পিটিয়ে আহত করেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। পরে আহত অবস্থায় মাহিনকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

অভিযোগের বিষয়ে শিক্ষক সাঈদ মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমরা তো বিদ্যালয়েই ছিলাম তেমন কিছু হয়নি। তবে আমি শিক্ষার্থীর বাড়িতে গিয়েছিলাম পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে ঘিওর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মোবাইল ফোনে কালবেলাকে জানান, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

২০১০ সালের ৯ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X