সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

রূপগঞ্জে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রূপগঞ্জ আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার এ উপলক্ষে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড়ের বালুর মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বাশার টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানসহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন বিএনপি-জামায়াত অপশক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশব্যাপী আবারও জ্বালাও-পোড়াও আর অগ্নি সন্ত্রাস শুরু করেছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন তারা। বক্তারা আরও বলেন, রফিকুল ইসলামের নেতৃত্বে আমরা রূপগঞ্জের রাজপথে কোনো অপশক্তির তাণ্ডব চালাতে দেব না। অগ্নিসন্ত্রাসীদের রুখতে সর্বদা মুজিব সৈনিকেরা মাঠে থাকবে। সভা শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রা কাঞ্চন সেতুর ব্রাহ্মণখালী এলাকা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলখান এলাকায় এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X