সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০১:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুরের লালাখাল সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে রুবেল হোসেন নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার সকালে সারী নদীর ১৩০১ পিলার সংলগ্ন তেলাঞ্জিতে নৌকা নিয়ে পাথর আনতে গেলে এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। আহতরা হলেন, উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া ও মির্জান মিয়া। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে রুবেল, আব্বাস ও মির্জান তেলাঞ্জি এলাকায় পাথর আনতে যান। এ সময় ভারতীয় খাসিয়ারা ছররা গুলি চালায়। এতে ওই তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালাখালে নিয়ে আসেন। আহতদের মধ্যে রুবেলকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে পালিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X