নিপু রাণী দাস, বেতাগী (বরগুনা)
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

বেতাগীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে নেই উদ্যোগ

বেতাগীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে নেই উদ্যোগ

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে চার কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কে রয়েছেন বিষখালী নদীর পাড়ের বাসিন্দারা। তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের ঘরবাড়ি যে কোনো সময় নদীগর্ভে বিলীন হতে পারে।

এদিকে ভাঙনের মুখে চরম ঝুঁকিতে রয়েছে উপজেলার তালবাড়ি গ্রামের ৩২টি পরিবার। তাদের মধ্যে রয়েছে জাকির হাওলাদার, আবু তালেব মিয়া, জাহাঙ্গীর হাওলাদার রিপন, রেনু বেগম, রুস্তুম আলী, বাবুল হাওলাদারসহ অন্যান্য পরিবার।

তারা জানায়, বাড়ির ভেতরে বড় আকারের ফাটলের সৃস্টি হয়েছে। নদীতে যে কোনো সময় তাদের বাড়িঘর বিলীন হতে পারে। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছে উপজেলার বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সড়িষামুড়িসহ তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।

সরেজমিন দেখা গেছে, বিষখালী নদীতীরবর্তী সড়িষামুড়ি ইউনিয়নের কালীকাবাড়ি, কালীকাবাড়ি লঞ্চঘাট, আলীয়াবাদ, গাবতলী, ফকিরহাট, বুড়ামজুমদার ইউনিয়নের তালবাড়ি, বলাইবুনিয়া, বদনীখালী রাজ্জাক মোল্লার বাড়ি থেকে স্লুইসগেট পর্যন্ত বেড়িবাঁধের আটটি স্থানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এ বাঁধ।

উপজেলার সড়িষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিপন জোমাদ্দার জানান, যেসব স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে দ্রুত সংস্কার কাজ শুরু করা দরকার। কারণ জোয়ারের পানিতে ওই বাঁধ আরও দুর্বল হয়ে পড়ছে। যত দেরি হবে সংস্কার কাজে খরচ তত বাড়বে। তা ছাড়া বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করা না হলে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে।

তালবাড়ির বাসিন্দা শহীদুল ইসলাম (৫০) বলেন, আমাদের এখানে স্থায়ী বা টেকসই বাঁধ নির্মাণ দরকার। এখানকার জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে হলে মজবুত বাঁধ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা হাসেম হাওলাদার ও সোহরাব সিকদার বলেন, ঘূর্ণিঝড় শেষ হয়ে গেলে পাউবো বাঁধের ভাঙা স্থান দায়সারাভাবে মেরামত করে। বিষখালী নদীতে পানি বৃদ্ধি পেলে ওই বাঁধ আবার নদীতেই ভেঙে যায়। এ বিষয় বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলায় ১২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছি। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এ বাঁধের স্থানগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত বাঁধ যাতে জরুরি ভিত্তিতে মেরামত করা হয়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১২

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৩

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৪

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৬

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৭

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৮

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৯

আজকের স্বর্ণের বাজারদর

২০
X