কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

দাম কমলো সয়াবিন তেল ও চিনির

দাম কমলো সয়াবিন তেল ও চিনির

আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে একই দিনে কমেছে তেল ও চিনির দাম। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমছে। সেইসঙ্গে চিনির দামও কেজিপ্রতি কমেছে ৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৪ টাকা, যা বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেলের নতুন দাম ১৫৪ টাকা লিটার, যা বর্তমানে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫৯ টাকা। গতকাল রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারণ করা দাম আজ সোমবার থেকে কার্যকর হবে। এতে আরও বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন এ দাম নির্ধারণ করেছে। এর আগে গত ১১ জুলাই খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩, খোলা পাম অয়েল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ এবং বোতলজাত পাম অয়েল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়।

একই দিনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দাম কমানোর তথ্য জানানো হয়েছে। সংগঠনের নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে। এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে আজ সোমবার থেকে। নতুন দর অনুসারে খোলা চিনির কেজি ১৩৫ থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে প্যাকেটজাত চিনি ১৪০ থেকে কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X