বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

জালিয়াতি করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ৫ আসামি

কুড়িগ্রামে জোড়া খুন
জালিয়াতি করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ৫ আসামি
ছবি: সংগৃহিত

কুড়িগ্রামের নাগেশ্বরীর ভুষুটারি গ্রামের দাদন ব্যবসায়ী নজরুল ইসলাম মেনা (৫৫) ও তার স্ত্রী রুমী বেগম (৩২) হত্যা মামলার চার্জশিটভুক্ত পাঁচ আসামি উচ্চ আদালত থেকে জালিয়াতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন। এ মামলার মূল চার্জশিট, জেলা জজ আদালত থেকে জামিন নামঞ্জুরের আদেশের কপিসহ অনেক ভুয়া কাগজ তৈরি করে উচ্চ আদালতে দাখিল করে জামিন নেন তারা। আসামিরা হলেন নাগেশ্বরীর বানিয়াপাড়ার বেলাল হোসেন, ভুষুটারি গ্রামের মাইদুল ইসলাম ও সাইদুল ইসলাম, হরিরপাট গ্রামের রমজান আলী এবং বামনডাঙ্গা থানার পাটেশ্বরী গ্রামের আ. ওহাব। এরই মধ্যে জালিয়াতির ঘটনা ধরা পড়ায় তাদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম দম্পতি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের বড় ভাই ফজর আলী নাগেশ্বরী থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। তদন্ত করে ২০২০ সালের ২৭ অক্টোবর দাখিলকৃত এ মামলার চার্জশিটে ৯ জনকে আসামি করা হয়। চার্জশিটভুক্ত ৯ আসামির মধ্যে স্বপন সরকার, রাশেদ মাহমুদ, আরিফ মিয়া ও ভোলা মিয়া ছাড়া বাকি ৫ আসামি জামিন চেয়ে আবেদন করলে গত ২৫ নভেম্বর কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ তা নাকচ করেন। এরপর এসব আসামি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

দায়েরকৃত আবেদনে, মামলার প্রকৃত চার্জশিট দাখিল করা হয়নি। চার্জশিটে দুজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল। কিন্তু ওই জবানবন্দি বাদ দিয়ে নকল চার্জশিট প্রস্তুত করে জামিন আবেদনের সঙ্গে দাখিল করা হয়। জেলা জজ আদালতের আদেশের কপিও নকল করা হয়েছে। এই আবেদনের ওপর শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর পাঁচ আসামিকে ৬ মাসের জামিন দেন।

এরপর বাদীর পক্ষ থেকে সংশ্লিষ্ট আদালতের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হয়। তথ্য গোপন করে জাল কাগজপত্র তৈরির মাধ্যমে জামিন নেওয়া হয়েছে উল্লেখ করে তা যাচাই করে দেখতে বলা হয়। সে অনুযায়ী ডেপুটি অ্যাটর্নি জেনারেলে এই মামলার মূল চার্জশিট ও জেলা জজ আদালতের জামিন নাকচের আদেশের কপি তুলে আনেন। মূল কাগজপত্রের সঙ্গে হাইকোর্টে দাখিলকৃত জামিন আবেদনের নথির সঙ্গে কোনো মিল নেই। অনেক কাগজই জাল ও তথ্য গোপন করে তৈরি করা হয়েছে।

ডিএজি মাসুদ রানা কালবেলাকে বলেন, মামলার চার্জশিটে দুজনের স্বীকারোক্তি ছিল। আসামিরা পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে নজরুল ও তার স্ত্রীকে খুন করেন। কিন্তু এই চার্জশিট পরিবর্তন করে তথ্য গোপন করে হাইকোর্টে দাখিল করা হয়েছে। হাইকোর্টে দাখিলকৃত চার্জশিটে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না। এ ছাড়া জেলা জজ আদালত থেকে তাদের জামিন নাকচ করার আদেশের কপিও নকলভাবে তৈরি করা হয়েছে। ওই আদেশের কপিতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি উল্লেখ ছিল। এখন প্রকৃত ঘটনা সংশ্লিষ্ট বেঞ্চকে জানানো হয়েছে। আগামী রোববার এ বিষয়ে শুনানি হতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর রাতে শোয়ার ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী তখন জানিয়েছিল, রাতের খাবার খেয়ে নজরুল ইসলাম মেনা তার দ্বিতীয় স্ত্রী রুমী বেগম ও দেড় বছরের শিশু রিফাতকে পাশের ঘরে রেখে নিজের রুমে কাজ করছিল। রাতের কোনো একসময় তাদের হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরের দিন সকালে শিশুটির কান্না শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে তাদের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে জানায়, নিহত মেনা ও তার স্ত্রী রুমী বেগমের গলার বাম পাশে আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। রুমী বেগমের মুখ দিয়ে রক্ত বের হয়েছে। পরে ২৭ সেপ্টেম্বর দুপুরে নিহতের বড় ভাই ফজর আলী নাগেশ্বরী থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X