কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

‘বিব্রত উমামা’ এনসিপির সঙ্গে সম্পর্ক না থাকার কথা বললেন

‘বিব্রত উমামা’ এনসিপির সঙ্গে সম্পর্ক না থাকার কথা বললেন

‘এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই’—ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে ফের আলোচনায় এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে।

তবে উমামা জানিয়েছেন, বিভিন্ন সময় এনসিপির কর্মকাণ্ড নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন তিনি। তাই ফেসবুকেই বিষয়টি জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উমামা বলেছেন, ‘সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা। আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সঙ্গে আছেন। ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি-সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুজনেরই সময় বাঁচবে।’

উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। পরে প্ল্যাটফর্মটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে উমামা মুখপাত্রের দায়িত্ব পান। তখন তিনি ছাত্র ফেডারেশনের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গত ২৮ ফেব্রুয়ারি গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ছিলেন না তিনি। এ নিয়েও ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে সময় তিনি জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেই থাকতে চান তিনি। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উমামা ফাতেমা কালবেলাকে বলেন, আমি এনসিপিতে না থাকা সত্ত্বেও সবসময় প্রশ্নের মুখোমুখি হই। যে কোনো বিষয়ে সাংবাদিকদের অনেকে আমার কাছে জানতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক সময় বিব্রতকর প্রশ্ন শুনতে হয়। তাই আমার মনে হয়েছে বিষয়টি অবগত করা দরকার। সেজন্যই মূলত স্ট্যাটাস দিয়ে জানালাম।

এর আগে এনসিপিতে যোগ না দেওয়ার বিষয়ে উমামা কালবেলাকে বলেছিলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হয়েছিলাম কারণ দেশে একটা গণআন্দোলন হয়েছে। গণঅভ্যুত্থান কিছু সংকট তৈরি করেছিল সোসাইটির মধ্যে। যেমন গণঅভ্যুত্থান কোশ্চেনগুলোকে রেইস করা, নারীরা যেখানে সাইড হয়ে গেল, সেটাকে সামনে নিয়ে আসা, আওয়ামী লীগের বিচারের প্রশ্নটাকে সামনে নিয়ে আসা, অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার প্রশ্নগুলোকে তুলে ধরা। আমি মূলত এ কারণেই মুখপাত্র হিসেবে ছিলাম। কিন্তু এখন যেটা দেখছি, এ প্রশ্নগুলোকে যথেষ্ট অ্যাড্রেস করা হয়নি এবং এগুলোকে অ্যাড্রেস করার মাধ্যমে নিজ নিজ রাজনীতির পথ তৈরির চেষ্টা করা হচ্ছে যেটা আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। বরং আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থেকেই আমি বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারব। রাজনীতি আসলে একটা ম্যারাথন রেস। রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১০

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১১

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১২

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৩

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৪

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৫

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৬

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৭

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৮

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৯

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

২০
X