কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

বিমান হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
বিমান হামলার পর ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে মৃতের সংখ্যা ৫২,৩৬৫-এ পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সময় আরও ১১৩ আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১১৭,৯০৫-এ পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় তাদের মারাত্মক আক্রমণ পুনরায় শুরু করে। তখন থেকে এ পর্যন্ত ২,২৭৩ জনকে হত্যা এবং ৫,৮০০-এর বেশি মানুষকে আহত করেছে দখলদার বাহিনী।

এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক চাঞ্চল্যকর অভিযোগে জানিয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে এবং তা যেন ‘লাইভ স্ট্রিমিং’-এর মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে করেছে। সংস্থাটির মতে, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পূর্ণ দায় ইসরায়েলের ওপরই বর্তায়।

অ্যামনেস্টির মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে এই আক্রমণ ও হত্যাকাণ্ড প্রচারিত হচ্ছে, তাতে মনে হয় যেন ইসরায়েল এই ধ্বংসযজ্ঞকে বিশ্বব্যাপী সম্প্রচার করছে- একপ্রকার ‘লাইভ স্ট্রিমিং করে গণহত্যা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X