কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৬ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের তথ্যমন্ত্রী

৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে- আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলায় পাকিস্তানকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে এই আক্রমণের পরিকল্পনা করছে ভারত। খবর জিও নিউজের

রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ভারতের এমন তৎপরতাকে ‘অসত্য, আত্মম্ভরিতাপূর্ণ এবং বিপজ্জনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারত নিজেই বিচারক, আদালত ও শাস্তিদাতা হওয়ার ভান করছে।

তারার বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার দেশ এবং সবসময় বিশ্বব্যাপী এই সমস্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা নিরপেক্ষ বিশেষজ্ঞদের মাধ্যমে খোলামেলা ও স্বচ্ছ তদন্তে সম্মত হয়েছিলাম। কিন্তু ভারত তা এড়িয়ে যাচ্ছে, যা তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে।

মন্ত্রী আরও বলেন, ভারত রাজনৈতিক উদ্দেশ্যে জনমতকে উসকে দিয়ে বিপজ্জনক পথে হাঁটছে, যার পরিণতি সমগ্র অঞ্চলকেই বিপদে ফেলতে পারে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা ভারতের সম্ভাব্য আগ্রাসন ও এর ফলাফল সম্পর্কে সচেতন থাকে। তিনি বলেন,যদি সংঘাত হয়, এর দায় সম্পূর্ণ ভারতের ওপরই বর্তাবে।

সবশেষে আতাউল্লাহ তারার জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো মূল্যে তা রক্ষা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X