কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

ট্যামি ব্রুস। ছবি : সংগৃহীত
ট্যামি ব্রুস। ছবি : সংগৃহীত

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। উভয় পক্ষ সংঘাত নিরসনের জন্য ‘নির্দিষ্ট প্রস্তাব’ পেশ না করলে এমন কড়া সিদ্ধান্ত আসতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

মুখপাত্র ব্রুস জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে বলেছেন- ‘এখন আমরা এমন একটি সময়ে আছি যেখানে উভয় পক্ষকে এই সংঘাত কীভাবে শেষ করা যায় সে বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব পেশ করতে হবে।’

ব্রুস বলেন, এখান থেকে আমরা কীভাবে এগিয়ে যাব, সেটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সিদ্ধান্ত। যদি কোনো অগ্রগতি না হয়, আমরা এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পিছু হটব।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ট্রাম্প, রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিয়েভ এবং মস্কোকে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিয়ে আসছেন। তাদের প্রস্তাবে রাজি করাতে উভয় পক্ষকে নানা ধরনের হুমকিও দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়া সোমবার একতরফাভাবে ৮-১০ মে তিন দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ উপলক্ষে যুদ্ধবিরতি এলেও পুতিন মানবিক উদ্দেশ্য উল্লেখ করেছেন।

তবে ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থায়ী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি টেলিগ্রামে একটি ভিডিও বার্তায় বলেন, আরেকটি হেরফেরের চেষ্টা। কোনো কারণে সবাইকে ৮ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে যুদ্ধবিরতির জন্য? শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্যারেডের জন্য নীরব থাকতে হবে?

ইউক্রেনীয় নেতা বলেন, আমরা মানুষের জীবনের মূল্য দিই, প্যারেডের নয়। তাই আমরা বিশ্বাস করি এবং বিশ্ব বিশ্বাস করে, ৮ মে পর্যন্ত অপেক্ষা করার কোনো কারণ নেই।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, যে কোনো যুদ্ধবিরতি অস্থায়ী নয় বরং অন্তত ৩০ দিনের জন্য তাৎক্ষণিক, পূর্ণ এবং শর্তহীন হওয়া উচিত। যাতে তা নিরাপদ এবং নিশ্চিত হয়।

তিনি বলেন, এটিই সেই ভিত্তি যা প্রকৃত কূটনীতির দিকে নিয়ে যেতে পারে। রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর হামলা অব্যাহত রেখেছে বলেও জেলেনস্কি অভিযোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১০

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১১

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১২

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৩

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৬

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৭

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৮

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৯

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

২০
X