কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ইস্যুতে এরদোয়ানের বার্তা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান এক সতর্কবার্তায় বলেন, যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সোমবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা যেন দ্রুত প্রশমিত হয়—আমরা সেই কামনাই করছি। কারণ আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক।

একই সঙ্গে তিনি ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন। এরদোয়ান বলেন, পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদেরই ভূমি। ইনশাআল্লাহ, গাজার ভাইবোনেরা সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন।"

ইসরায়েলের অবরোধ ও সহিংসতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, গাজায় আরও রক্ত ঝরিয়ে, শিশু হত্যা করে এবং মানুষকে ক্ষুধা ও ওষুধের অভাবে রেখে কেউ কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না—এই বাস্তবতাটি মেনে নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X