কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আহমাদুল্লাহর বিস্ফোরক মন্তব্য

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আহমাদুল্লাহর মন্তব্য
আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে এবার মুখ খুলেছেন আলোচিত ইসলামিক বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ বিষয়ে কথা বলেন তিনি।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা এদেশের পরিবার ব্যবস্থাপনা ভাঙার এক গভীর নীলনকশা। এই আরোপিত প্রস্তাবনা এদেশের মাটিলগ্ন সমাজ ও পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধের শামিল।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ৩১৮ পৃষ্ঠার এ প্রস্তাবনার পাতায় পাতায় কমিশন-সদস্যদের অন্ধ পশ্চিমাপ্রীতি ও দাসত্বের ছবি ভয়ংকর রূপে ফুটে উঠেছে। কমিশন এ দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পশ্চিমা-সংস্কৃতি ও ধ্যান-ধারণার অন্ধ অনুসারী মাত্র। পশ্চিমারা জাগতিক জ্ঞান-বিজ্ঞানে আমাদের চেয়ে হয়তো একশ বছর এগিয়ে আছে। কিন্তু দাম্পত্য সুখ ও পরিবারিক জীবনে আমরা তাদের চেয়ে দুইশ বছর এগিয়ে আছি।

তিনি বলেন, তাই, আর যা হোক সংস্কারের নামে পশ্চিমাদের কৃষ্টি-কালচার আমদানি করা হবে নিজের পায়ে কুড়াল মারার নামান্তর। দেশবাসী এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেবে না।

এর আগে, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশে ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার পৃথক সমাবেশ থেকে এ দাবি জানায় এই দুই সংগঠন।

যেখানে সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের জমা দেওয়া ১০টির মতো প্রস্তাবনা সরাসরি কোরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সব ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে, যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে নারী-পুরুষের কথিত সমান অধিকার থাকবে। স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অধ্যাদেশ জারির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করারও প্রস্তাবনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X