কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

সেন্ট্রালের নিবন্ধন বাতিল ও ডা. সংযুক্তার গ্রেপ্তার দাবি

সেন্ট্রাল হাসপাতাল ও ড. সংযুক্তা সাহা (ইনসেটে)। ছবি: সংগৃহীত
সেন্ট্রাল হাসপাতাল ও ড. সংযুক্তা সাহা (ইনসেটে)। ছবি: সংগৃহীত

সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালের নিবন্ধন বাতিল ও গাইনি চিকিৎসক সংযুক্তা সাহার গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

গতকাল রোববার বিকেলে আঁখির মৃত্যুর খবর শোনার পর তার সহপাঠীরা সেন্ট্রাল হসপিটালের সামনে জড়ো হন। এ সময় বিক্ষোভ প্রকাশ করে সহপাঠী মুনিরা আঞ্জুম ও ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নাজমুল হাসান এসব দাবি জানান।

মুনিরা আঞ্জুম বলেন, সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ থেকে লোক পাঠিয়ে হুমকি দেয় আমাদের। বলে কিছুদিন পর সবাই ভুলে যাবে, তোমাদের কত টাকা হইছে। কিছুদিন পর সব ঠিক হয়ে গেলে তোমাকে দেখে নেব। এভাবে আমাদের শিশুকে হত্যা ও আমাদের বোনকে হত্যা করার পর আমাদেরও হুমকি দিচ্ছে। আমরা সেন্ট্রাল হসপিটালের কাছে যাব, আমাদেরও মেরে ফেলুক।

ঢাকা কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও আঁখির বন্ধু নাজমুল হাসান জানান, আঁখির সঙ্গে চিকিৎসক সংযুক্তা সাহা ও তার টিম প্রতারণা করেছে। মিথ্যা তথ্য দিয়ে ভুল চিকিৎসা করে অনুমতি ছাড়া সিজার করে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেছে। এটা অন্যায়। এই হত্যার বিচার চাই।

আপনারা জানেন সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনায় অনিয়ম পাওয়া গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেন্ট্রাল হসপিটালের লাইসেন্স বাতিল করতে হবে। সেইসঙ্গে ডাক্তার সংযুক্তা সাহাকে গ্রেপ্তার করতে হবে। এ সময় আঁখির স্বামীকে সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাজমুল হাসান।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন কালবেলাকে বলেন, কেউ যদি বিএমডিসিতে অভিযোগ করে, আমরা তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে থাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X