কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

লুট হওয়া অস্ত্র উদ্ধারের তাগিদ প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার যমুনায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনি এ তাগিদ দেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

নিকারের বৈঠক শেষে দুপুরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, নিকারের বৈঠক নির্বাচনে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সরকার বিশেষ বরাদ্দ দিলেও বাকি কেন্দ্রগুলোতে স্থানীয় প্রশাসন সিসিটিভির ব্যবস্থা করবে। সেখান থেকে বরাদ্দ করা হবে।

ডিএমপি ভেঙে একাধিক ভাগ করার পরিকল্পনা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার। তিনি বলেন, দুটি অংশে আলাদা করা হলে কাজের গতি বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

শফিকুল আলম বলেন, ঢাকার আয়তনও ক্রমে বড় হচ্ছে। ঢাকা আগের সেই শহর নেই। নতুন একটি জরিপে দেখা গেছে, ঢাকা শহর এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করা খুবই কঠিন কাজ। শহরের অপরাধ নিয়ন্ত্রণকীভাবে সহজ ও সুন্দরভাবে করা যায়, সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে ডিএমপি উত্তর-দক্ষিণ হবে নাকি একাধিক অংশে ভাগ করলে ভালো হবে, তা নিয়ে আলোচনা হয়।

শফিকুল আলম আরও বলেন, আগের মডেলে একসময় গুলশান ও মিরপুর পৌরসভা ছিল। সেই মডেল নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X