রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

সব ভালো কাজে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে রূপায়ণ স্বপ্ন নিলয়ে চরমোনাই পীরের বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান। শীর্ষ দুই নেতা পৌনে একঘণ্টা একান্তে কথা বলেন।

বৈঠক শেষে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উপস্থিত সাংবাদিকদের বলেন, তারেক রহমান যে রাজনৈতিক সৌহার্দ্য দেখিয়েছেন, তা অনন্য। দীর্ঘ আলাপচারিতায় জুলাই গণঅভ্যুত্থানের পরে একাকার হয়ে দেশ গঠনের ওপরে গুরুত্বারোপ করেছি। তিনিও রাষ্ট্র পরিচালনায় আমাদের সহায়তা চেয়েছেন। জবাবে সব ভালো কাজের প্রতি সমর্থন ব্যক্ত করার এবং দেশ-জাতি ও ইসলামের স্বার্থবিরোধী কাজের নিয়মতান্ত্রিক প্রতিবাদের ইচ্ছা ব্যক্ত করেছি। তারেক রহমান প্রতিবাদের আগে আলোচনা করার আহ্বান জানিয়েছেন, আমরা তা সাদরে গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, জুলাই সনদ ও উচ্চকক্ষের ব্যাপারে জনরায়ের প্রতি শ্রদ্ধা ও মান্যতা প্রদর্শনের আহ্বান করা হয়েছে। জবাবে বিএনপির নোট অব ডিসেন্ট দেওয়া বিষয়গুলো পার্লামেন্টের সিদ্ধান্তের ওপরে ন্যস্ত করার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বদলে দিয়ে তারেক রহমান যে সৌজন্যবোধের রাজনৈতিক সংস্কৃতির সূচনা করলেন, তা প্রশংসনীয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X