কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:১৭ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৮:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

পিটার হাস ওয়াশিংটন না কলম্বোয়?

পিটার হাস ওয়াশিংটন না কলম্বোয়?

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ছুটি নিয়ে কোথায় গেছেন—এ নিয়ে দেশের অনলাইন গণমাধ্যমগুলোয় বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে। কোনো খবরে বলা হয়, তিনি ওয়াশিংটনে গেছেন আবার কেউ বলছে তিনি সস্ত্রীক শ্রীলঙ্কার কলম্বোয় গেছেন। কোনো মিডিয়া দাবি করেছে, তিনি কলম্বো হয়ে ওয়াশিংটন যাবেন। তিনি আসলে কোথায় গেছেন, তা পরিষ্কার করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার মার্কিন দূতাবাসও। গতকাল বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ঢাকা ত্যাগ করেন পিটার হাস।

এ বিষয়ে প্রশ্ন করা হলে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তিনি বলেন, প্রটোকল অনুযায়ী বিদেশে আমাদের রাষ্ট্রদূতরা যখন লিভ করেন হেডকোয়ার্টারকে জানাতে হয়। দায়িত্বরত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওখানকার সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়ে আসতে হয়। এ ছাড়া তার অবর্তমানে যাকে দায়িত্বে দেওয়া হয়, তার নাম প্রকাশ করতে হয়। এটি একটি কূটনৈতিক প্রক্রিয়া। একইভাবে বাংলাদেশে যেসব বিদেশি রাষ্ট্রদূত আছেন, তারাও যখন স্টেশন লিভ করেন আমাদের প্রটোকলকে জানিয়ে যান। মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটি প্রকাশ্যে জানাবে না।

এদিকে একটি সূত্র জানায়, পিটার হাস ওয়াশিংটন গেছেন। আর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র জানায়, পিটার হাস সস্ত্রীক শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ টনের বেশি ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘নিনেমিয়া’

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

১০

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১১

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১৩

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৪

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৫

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৬

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৭

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৮

‘মেসি ঈশ্বরের উপহার’

১৯

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

২০
X