ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:২২ এএম
প্রিন্ট সংস্করণ

টেস্টের মতো সহজ হবে না ওয়ানডে

সিরিজের ট্রফির সামনে তামিম ইকবাল ও হাসমতউল্লাহ শহিদি। ছবি : সংগৃহীত
সিরিজের ট্রফির সামনে তামিম ইকবাল ও হাসমতউল্লাহ শহিদি। ছবি : সংগৃহীত

সাগরিকার যে চারটি উইকেটে অনুশীলন করেছে বাংলাদেশ, সবকটিতেই ঘাস রাখা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে যে ঘূর্ণি উইকেটে পা বাড়াবে না বাংলাদেশ, সেটা মোটামুটি অনুমেয়ই ছিল। তবে স্পোর্টিং উইকেট হলেও তামিম ইকবালদের জন্য সিরিজটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কিছুদিন আগে ঢাকা টেস্টে উড়ে যাওয়া আফগানদের চেয়ে এ দলটি ভিন্নও বটে। সিরিজ সামনে রেখে দলে ফিরেছেন রশিদ খান, ফজল হক ফারুকী ও আজমতউল্লাহ ওমরজাইরা। তাইতো আজ দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবেন তামিমরা।

শক্তি, পরিসংখ্যান কিংবা র‌্যাঙ্কিং—সবকিছুতে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আফগানরা। ১১ দেখায় ৭ বারই হেরেছে তারা। তার পরও আফগানদের সমীহ না করে উপায় নেই স্বাগতিকদের। বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনার রশিদ ও মুজিব-উর রহমানদের সঙ্গে ফারুকী, ওমরজাই থাকায় বোলিংয়ে তামিম, লিটনদের ভালোই পরীক্ষার মুখে ফেলতে পারেন তারা। সেসব জায়গা থেকেই সিরিজটি সহজ না হওয়ার কথা। গতকাল আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিও মৃদু হুমকি দিয়েছেন, ‘আমাদের ভালো স্পিনার আছে। ম্যাচ জিততে হলে পেসারদেরও ভালো খেলতে হবে।’

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশি ব্যাটাররা। সর্বশেষ কয়েকটি সিরিজে ব্যাট-বলে তারই ছাপ রেখেছেন নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদরা। এর সঙ্গে টেস্ট সিরিজে না থাকলেও চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন তামিম ও সাকিব আল হাসান। অবশ্য তামিম এখনো পুরোপুরি সেরে না উঠলেও আজ টস করতে প্রস্তুত তিনি। আর চোট কাটিয়ে ফেরা সাকিবের বোলিং ও ব্যাটিংয়ে বাড়তি আস্থা পাবেন

বাংলাদেশ অধিনায়ক। অবশ্য সাকিব, শান্তদের ছন্দে থাকা নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই আফগান অধিনায়কের, ‘দেখুন, আমি আগের দিনও বলেছি যে আমরা বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি, কোনো একজনের বিপক্ষে নয়। সবার জন্যই আমাদের পরিকল্পনা আছে। এখানে দলের বিপক্ষে দলের খেলা। আমাদের মনোযোগও দলের দিকেই।’

আফগান অধিনায়কের এমন মৃদু হুমকির বিরুদ্ধে সম্মিলিতভাবে জবাব দিতে হবে শান্ত-তাসকিনদের। সবুজ উইকেটের ফায়দা তুলতে হবে তাদের, সঙ্গে এমন উইকেটে কীভাবে রান করা যায় সেটাও দেখাতে হবে তামিম, লিটন, শান্তদের। বাংলাদেশ অধিনায়কের মতে হাইস্কোরিং ম্যাচই হতে পারে সাগরিকায়, ‘চট্টগ্রামে ভালো ব্যাটিং উইকেট। ভালো ব্যাটিং করলে রান বেশি হওয়ার সুযোগ থাকে। সেদিকেই আমরা মনোযোগ রাখছি।’ বাংলাদেশ দল একেক ম্যাচে একেক ধরনের কম্বিনেশন দেখবে। সেক্ষেত্রে ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে পরীক্ষা-নিরীক্ষাটা একটু বেশি হতে পারে। দীর্ঘদিন পর দলে ফেরা মোহাম্মদ নাঈমের সুযোগ মিলবে কি না, সেটা খোলাসা করেননি তামিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X