ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:২০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১১:০২ এএম
প্রিন্ট সংস্করণ

বিতর্ক মাথায় নিয়ে শুরু বিপিএল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স লভ্যাংশ ভাগাভাগির দাবি তুলে বিপিএল ছাড়ার হুমকি দিয়েছিল। যদিও ফ্র্যাঞ্চাইজি মালিক নাফিসা কামালের রাজস্ব ভাগাভাগির দাবিকে পাত্তা দিতে চাননি বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন। কিন্তু দাবি যেহেতু উঠেছে সহজে তা যে মিলিয়ে যাবে না, তা ইতোমধ্যে স্পষ্ট। রাজস্ব ভাগাভাগির সেই বিতর্ক মাথায় নিয়েই আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। অংশগ্রহণ করছে সাত দল। ৪২ দিনের টুর্নামেন্ট শেষ হবে ১ মার্চ। ৪৬ ম্যাচের টুর্নামেন্ট ভাগ করা হয়েছে পাঁচ পর্বে। প্রথম পর্ব শুরু হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর সিলেট হয়ে আবার ঢাকা। তারপর চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় শেষ হবে বিপিএলের দশম আসর। আজ প্রথম দিনে দুপুর আড়াইটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে দুরন্ত ঢাকার বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৭টায় খেলবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রতিবারের মতো এবারও কুমিল্লা শক্তিশালী দল। বেশ কয়েকজন তারকা আছে দলটিতে। নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন দল নিয়ে বলেছেন, ‘এ ধরনের টুর্নামেন্ট কোনো খেলোয়াড় একা জিতিয়ে দেয়নি এখন পর্যন্ত। একেক দিন একেকজন ম্যাচ জেতাবে। প্রত্যেকেরই ছোট-বড় দায়িত্ব থাকবে। সবাই সবটা ঠিকমতো পালন করলে ভালো ফল আসবে।’ অনেক দিন পর বিপিএল দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক তিনি। গতকাল অনুশীলনের পর তিনি বলেছেন, ‘একটু আড়ষ্টতা তো থাকবেই। তিন মাসেও খুব বেশি অনুশীলন করা হয়নি। গত দুই-আড়াই সপ্তাহ ধরেই ব্যাটিং করা হচ্ছে। প্রতিদিনই উন্নতি হচ্ছে। একটু আড়ষ্টতা আছে। আশা করছি, বিপিএল শুরুর আগেই যা যা আমার পক্ষে করা সম্ভব, তা করতে পারব।’ ঢাকার প্রথম পর্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট আটটি ম্যাচ। এরপর দ্বিতীয় পর্বে ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। তৃতীয় পর্বে ৬ থেকে ১০ ফেব্রুয়ারি হবে আটটি ম্যাচ। চতুর্থ পর্বে ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ। ফেব্রুয়ারির ২৩ তারিখে বিপিএল আবার ঢাকায় ফিরবে। লিগ পর্বের শেষ দুটি ম্যাচসহ এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে ১ মার্চ শেষ হবে টুর্নামেন্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১০

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১২

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৩

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৪

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৫

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৬

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৭

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৮

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৯

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

২০
X