কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:৪৬ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গভীর করতে যুক্তরাষ্ট্রের হাতে বেশ কিছু পদক্ষেপ আছে। ভবিষ্যতেও সেগুলো অব্যাহত থাকবে। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখ্য উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।

এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন—বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, একটি অবাধ-মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়াসহ অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র?

জবাবে প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্রের হাতে বেশ কিছু পদক্ষেপ আছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও গভীর করার ক্ষেত্রে সেগুলো গ্রহণ অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করার বেশ কিছু ক্ষেত্র আছে। বিশেষ করে জলবায়ু ও নিরাপত্তা সহযোগিতা। এসব ক্ষেত্রে কাজের সুযোগ-সম্ভাবনা আছে বলে তারা বিশ্বাস করেন।

প্যাটেল আরও বলেন, অবশ্যই বেসরকারি খাতের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X