চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

পার্কের সামনে মিলল ৩ মাসের শিশু, মেলেনি পরিচয়

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার জাম্বুরি পার্ক এলাকা থেকে ৩ মাসের একটি শিশুটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটিকে উদ্ধার করে পার্কের নিরাপত্তাকর্মীরা।

পুলিশ জানায়, শিশুটিকে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দেখতে পান পার্কের নিরাপত্তাকর্মী। তখন শিশুটির পরনে ছিল একটি ডায়াপার আর নতুন একটি কাঁথা। উদ্ধারের সময় ঘুমিয়ে ছিল শিশুটি। তার নাম-পরিচয় জানা যায়নি। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিরাপত্তাকর্মী আবদুল মালেক প্রতিদিনের মতো পার্কের ফটক বন্ধ করে বের হচ্ছিলেন। ফটকে তালা দিতেই পার্কের সামনে দেখতে পান মেঝেতে পড়ে আছে তিন মাসের এক মেয়েশিশু, আশপাশে কেউ নেই। দ্রুতই তিনি কোলে তুলে নেন শিশুটিকে। পরে থানায় খবর দেন। এরপর পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির ঠান্ডাজনিত সমস্যা ছিল। বর্তমানে সে নগরের মা ও শিশু হাসপাতালের এইচডিইউতে ভর্তি আছে। শিশুটির অবস্থার এখন আগের চেয়ে উন্নতি হয়েছে।

ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান বলেন, আমাদের দায়িত্বরত পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেছেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। পরিচয় জানান চেষ্টা করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১০

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১১

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১২

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৩

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৪

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৫

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৬

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৭

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৮

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৯

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

২০
X