কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাধারণ মানুষের অনুদানেই দেশের মসজিদ-মাদ্রাসা চলে : রবিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলছেন, আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলো বাঁচিয়ে রেখেছে যারা তারা সবাই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের অনুদানে মাথা উঁচু করে থাকে মসজিদ-মাদ্রাসা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদের নতুন ভবনের কাজের অগ্রগতি ও উন্নয়নকল্প ত্বরান্বিতকরণে আয়োজিত সুধি সমাবেশ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রবিন বলেন, আল্লাহ আমাদের অনেক সময় অনেক সুযোগ দিয়ে থাকেন গোনাহ মাফ করার জন্য কিন্তু আমরা সবসময় সেটা বুঝতে পারি না। আমাদের সকলের উচিত যখন যেখানে দান করার সুযোগ আসবে, সেই সুযোগ নষ্ট না করা। আল্লাহ পাক আমাদের কোনো দানের কারণে মাফ করবেন তা আমরা জানি না। তাই সবসময় আমাদের পরকালের কথা চিন্তা করা উচিত।

তিনি আরও বলেন, কারো দানই ছোট নয়। যার সমার্থ্য অনুযায়ী সে দান করবে এটাই তার জন্য যথেষ্ট। ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদ নির্মাণে আমরা সবাই যেভাবে এগিয়ে এসেছি ইনশাআল্লাহ লাল মসজিদ হবে এই এলাকার অন্যতম সেরা মসজিদ। সেই সাথে লাল মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে।

এ সময় উপস্থিত শ্যামপুর কদমতলী লাল মসজিদের সভাপতি ও সাবেক তিনবারের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ নির্মাণাধীন ঐতিহ্যবাহী লাল মসজিদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X