কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

বিনয় মুখোপাধ্যায়

জন্মদিন
বিনয় মুখোপাধ্যায়

বিনয় মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও প্রাবন্ধিক। কর্মজীবনে ‘যাযাবর’ ছদ্মনামে তার লেখা ‘দৃষ্টিপাত’ গ্রন্থটি পঞ্চাশের দশকে বাঙালি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে। বিনয় মুখোপাধ্যায়ের জন্ম ১৯০৮ সালের ১০ জানুয়ারি। তৎকালীন ঢাকার ফেগুনামার গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম ফণীভূষণ মুখোপাধ্যায় ও মা মনোরমা দেবী। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তার বাবাও সাহিত্যচর্চা করতেন। পারিবারিক সাহিত্যের আবহ তার সাহিত্য রচনার প্রেরণা জুগিয়েছে। বিনয় চাঁদপুরের জুবিলি হাই স্কুল থেকে ম্যাট্রিক, সেন্ট পলস কলেজ থেকে আইএ ও কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাস করেন। ছাত্রাবস্থাতেই তিনি বেশ কয়েকটি গান রচনা করেন। সেগুলো সুরসাধক হিমাংশু দত্তের সুরারোপে রেকর্ড হিসেবে প্রকাশিত হয়। এরূপ গানের রেকর্ডের তালিকা ছয়টি। উল্লেখযোগ্য গানগুলো হলো—শচীন দেববর্মণের কণ্ঠে ‘নতুন ফাগুনের দিনে’ এবং উমা বসুর কণ্ঠে ‘ঝরানো পাতার পথে’। তবে সুরকার হিমাংশু দত্তের অকালপ্রয়াণে বিনয়ের গীতিকার জীবনের ছেদ পড়ে। ১৯৩৭ সালে তিনি ব্যারিস্টারি পড়ার উদ্দেশে ব্রিটেন যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর গাওয়ার স্ট্রিটের ভারতীয় আবাস জার্মান বোমার আঘাতে ধ্বংস হলে তিনি দেশে ফিরে আসেন। দৈনিক ‘যুগান্তর’ পত্রিকায় সাংবাদিকতার কাজ নিয়ে কর্মজীবন শুরু করেন। সেখানে ‘শ্রীপথচারী’ ছদ্মনামে রাজনৈতিক কলাম লিখতেন। এরপর ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মচারী হয়ে দিল্লি যান। দীর্ঘদিন কাজ করার পর প্রেস কাউন্সিলের সচিব পদে উন্নীত হয়ে অবসর নেন। কর্মজীবনে তদানীন্তন নেতৃস্থানীয় বহু ব্যক্তির সান্নিধ্যে এসেছেন তিনি। সাহিত্যরচনা করেছেন ‘যাযাবর’ ছদ্মনামে। কর্মজীবনে তার ওপর দায়িত্ব আসে ১৯৪৭ সালে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গান্ধীজির বাণী সংগ্রহ করার। সোদপুরে গান্ধীজির কাছে গেলে তিনি বলেন, বাণী দেওয়া তার পক্ষে সম্ভব নয়—তার মন ভেঙে গেছে। গান্ধীজির কাছ থেকে এমন কথা শুনে তার মনে হয়েছিল যেন এক ঐতিহাসিক ট্র্যাজেডি প্রত্যক্ষ করছেন। যাযাবর নামে ‘দৃষ্টিপাত’ রম্যরচনা লিখে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় লেখক হয়ে ওঠেন তিনি। কর্মসূত্রে ও অবসর গ্রহণ করার পর সস্ত্রীক ইউরোপ ও আমেরিকায় গিয়েছিলেন। তার স্ত্রী দুর্গাদেবী ছাত্রজীবনে প্যারিসে ছিলেন। তিনি যামিনী রায়ের শৈলীতে অনেক ছবি এঁকেছেন। তার লেখা ‘পুষ্পপট’ বাংলা ভাষায় ফুল সাজানো নিয়ে প্রথম প্রকাশিত গ্রন্থ। ‘দৃষ্টিপাত’ সমকালীন বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ পুস্তক হিসেবে বিবেচিত হওয়ায় বিনয় মুখোপাধ্যায় সাহিত্যকর্মের জন্য ১৯৫০ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘নরসিংহ দাস পুরস্কার’ এবং ১৯৯৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের ‘বিদ্যাসাগর পুরস্কার’ লাভ করেন। খ্যাতনামা এ সাহিত্যিক ২০০২ সালের ২২ অক্টোবর দিল্লিতে প্রয়াত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X