বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সুযোগ ও সতর্কতা

সুযোগ ও সতর্কতা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই একটি ভয়াবহ অভিযোগ ঘুরপাক খাচ্ছে। যোগ্যতা নয়, টাকা কিংবা রাজনৈতিক প্রভাবই নাকি প্রধান শর্ত। লোভনীয় এসব পদ ঘিরে প্রতিষ্ঠানভেদে ৫০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেনের কথাও উঠে এসেছে নানা সময়ে। ফলে শিক্ষা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদগুলো ধীরে ধীরে পরিণত হয়েছে এক ধরনের ‘বাণিজ্যিক পণ্যে’। এ বাস্তবতায় সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। তা হলো, ম্যানেজিং কমিটির হাত থেকে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ক্ষমতা সরিয়ে এনটিআরসিএর হাতে দেওয়া। বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ।

প্রতিবেদন অনুযায়ী, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ নীতিমালা-২০২৬’ খসড়া চূড়ান্ত হয়েছে এবং অনুমোদন পেলেই কার্যক্রম শুরু হবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো, এখন নিয়োগ হবে ৫০ নম্বরের বদলে ১০০ নম্বরের ভিত্তিতে। লিখিত বা বাছাই পরীক্ষায় ৮০, সনদে ১২ এবং মৌখিকে ৮ নম্বর রাখা হয়েছে। পাশাপাশি ছয়টি পৃথক বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীর প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও একাডেমিক যোগ্যতা যাচাই করা হবে। এতে স্বাভাবিকভাবেই নিয়োগে একটি কাঠামোবদ্ধ ও তুলনামূলকভাবে নিরপেক্ষ প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে, যা দুর্নীতির সম্ভাবনা কমাতে সহায়ক।

নতুন নীতিমালার আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, ‘লিখিত, মৌখিক ও সনদ’ এই তিন ক্যাটাগরিতে স্কোর করে জাতীয় মেধাতালিকা প্রকাশ হবে এবং সেখান থেকেই শূন্য পদে পদায়ন হবে। অতীতে নিয়োগ বোর্ড বসার আগেই ফল নির্ধারণ, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর না পেয়েও নিয়োগ পাওয়া, কিংবা রাজনৈতিক-প্রশাসনিক চাপে স্থগিত নিয়োগ ফের কার্যকর হওয়ার মতো অভিযোগ ছিল। এনটিআরসিএর অধীনে নিয়োগ গেলে এসব সুযোগ কমার কথা। বিশেষ করে ‘সব পরীক্ষার ফল ও চূড়ান্ত সুপারিশ এনটিআরসিএ নির্ধারণ করবে, যা আর পরিবর্তনও করা যাবে না’—এ ঘোষণাটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে একটি বড় ধরনের আস্থার জায়গা তৈরি হবে।

তবে কেবল কাঠামো বদলালেই সমস্যার সমাধান হবে— এমন আশা করা বোকামি। নিয়োগের নীতিমালা যত শক্তিশালীই হোক, বাস্তব প্রয়োগে স্বচ্ছতা নিশ্চিত না হলে দুর্নীতির নতুন পথও তৈরি হতে পারে। যেমন— লিখিত পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, কেন্দ্র ব্যবস্থাপনা, খাতা মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় মানদণ্ড ইত্যাদি প্রতিটি ধাপে শক্ত নজরদারি দরকার। মৌখিক পরীক্ষায় নম্বর কম (৮) রাখা হয়েছে, যা ভালো উদ্যোগ; কিন্তু এই অংশেও যেন পক্ষপাত বা প্রভাব খাটানোর সুযোগ না থাকে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া ডিজিটাল, ট্র্যাকযোগ্য ও সময়সীমাবদ্ধ হওয়া জরুরি, যাতে কোনো ধাপে অনৈতিক চাপ বা ‘ম্যানেজমেন্ট’ ঢোকার জায়গা না থাকে।

দেশে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান পদ শূন্য থাকার তথ্য নিঃসন্দেহে উদ্বেগজনক। শূন্যপদের কারণে প্রশাসনিক স্থবিরতা, একাডেমিক শৃঙ্খলা দুর্বল হওয়া এবং শিক্ষার মান নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

আমরা মনে করি, নতুন নীতিমালা কার্যকর হলে এটি হতে পারে বেসরকারি শিক্ষাব্যবস্থার জন্য একটি যুগান্তকারী সংস্কার। কিন্তু এ উদ্যোগ যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। শিক্ষক নিয়োগে এনটিআরসিএর মাধ্যমে যেমন বাণিজ্য কমেছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগেও যদি একই সফলতা আসে, তবে তা দেশের শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক পথে এগিয়ে নেবে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনে রাখতে হবে, স্বচ্ছ নিয়োগ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায্য শিক্ষাব্যবস্থার এক অপরিহার্য শর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X