কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

নলিনীকান্ত ভট্টশালী

জন্মদিন
নলিনীকান্ত ভট্টশালী

নলিনীকান্ত ভট্টশালী বাঙালি প্রত্নতত্ত্ববিদ, গবেষক এবং পণ্ডিত, যিনি ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠাতা, যা পরবর্তীকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯২৫ সালে ঢাকা জাদুঘরের পরিচালক থাকাকালে নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে বিবি মরিয়ম কামান ঢাকার চকবাজার থেকে সরিয়ে সদরঘাটে স্থাপন করা হয়। নলিনীকান্ত ভট্টশালী ১৮৮৮ সালের ২৪ জানুয়ারি মুন্সীগঞ্জ জেলার নয়নানন্দ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯১৪ সালে তৎকালীন ঢাকা জাদুঘরের কিউরেটর হিসেবে যোগ দেন। মৃত্যুর আগপর্যন্ত প্রায় ৩৩ বছর তিনি এ দায়িত্ব পালন করেন। তার উদ্যোগে ১৯২০ সালে ঢাকা জাদুঘর স্থানান্তরিত হয় ঢাকার নিমতলীর বারোদুয়ারিতে। নলিনীকান্ত ভট্টশালী সমগ্র পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ ঘুরে প্রচুর প্রত্ন-নিদর্শন সংগ্রহ করেন। তিনি মুদ্রাতত্ত্ব, প্রত্নলিপিবিদ্যা এবং মৌর্য ও গুপ্তবংশের ইতিহাস বিষয়ে গবেষণা করে ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভারতের ইতিহাস, বিশেষত বাংলার ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে তিনি অনেক বই লিখেছেন। ১৯২২ সালে কয়েনস অ্যান্ড ক্রনোলজি অব আর্লি ইনডিপেনডেন্ট সুলতানস অব বেঙ্গল বইটির জন্য গ্রিফিথ পুরস্কার পান। বইটিতে রাজা গণেশ সম্বন্ধে অনেক নতুন তথ্য তুলে ধরেন। ১৯৪৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা জাদুঘরে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X