কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০২ এএম
অনলাইন সংস্করণ

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রত্যাশা তুলে ধরে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ইসিকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং জনগণের রায় যেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় গণনা হয়, তা নিশ্চিত করতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা-১০ আসনে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রবিউল আলম বলেন, জনগণের ভোটের রায় যথাযথভাবে প্রতিফলিত না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হবে। তাই বিজয়ী প্রার্থী যেন বৈধভাবে নির্বাচিত হয়, সেই পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, যাতে সকল প্রার্থী ফলাফল মেনে নিতে পারে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। তবে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় ভোটের মাধ্যমেই। সব দল ও প্রার্থী আচরণবিধি মেনে অবাধে প্রচারণা চালাতে পারছেন। অবশ্য কোনো একটি দলের প্রতি মানুষের সমর্থন বেশি হলে সেটাই স্বাভাবিক গণতান্ত্রিক বাস্তবতা।

এলাকাবাসীর দুর্ভোগ নিয়ে শেখ রবি বলেন, সেবা খাতগুলোর অকার্যকারিতার কারণে সাধারণ মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে। ওয়াসা, ডেসা, তিতাস ও সিটি করপোরেশনের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানগুলোতে নানা ঘাটতি রয়েছে। এসব খাত সঠিকভাবে কার্যকর না হলে জনদুর্ভোগ কমানো সম্ভব নয়।

তিনি বলেন, ঢাকায় বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিচ্ছন্নতা সংকট, পানি সমস্যা এবং গ্যাসের ভয়াবহ ঘাটতি। পানির মান ও পরিমাণ দুটিই মানুষের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি মাদকের ভয়াবহ প্রভাব সমাজে ছড়িয়ে পড়েছে। মাদক নিয়ন্ত্রণ ও নিষিদ্ধ করার জন্য বিক্রি ও সরবরাহ বন্ধ করতে হবে। এ বিষয়ে সরকারিভাবে কিছু নিয়ন্ত্রণ এসেছে। তবে মাদক নিয়ন্ত্রণে ব্যাপক হারে কাজ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X