কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ
চিঠিপত্র

অবসরপ্রাপ্ত শিক্ষকরা কি শূন্য হাতে ফিরবেন

অবসরপ্রাপ্ত শিক্ষকরা কি শূন্য হাতে ফিরবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ২৮৫০ টাকা বেতন স্কেলে ১৯৯৫ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন ডিগ্রি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের বাংলা বিষয়ের শিক্ষক হিসেবে যোগদান করি। চাকরিবিধি অনুযায়ী ২০২৩ সালের ৫ ডিসেম্বর আমি বিভাগীয় প্রধান হিসেবে অবসরগ্রহণ করি। সর্বশেষ ২৯ হাজার টাকা স্কেল অনুযায়ী বেতন-ভাতা ভোগ করি। আমি কর্মরত থাকাকালে অনার্স, মাস্টার্স, ডিগ্রি (পাস) ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র মূল্যায়নসহ নানা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত বিষয়ভিত্তিক বিভিন্ন উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করি। প্রায় সময়ই শিক্ষকস্বল্পতার কারণে আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতো। কিন্তু অনার্স ও মাস্টার্স শ্রেণির জন্য জনবল কাঠামো পরিবর্তন বা শিক্ষকের পদ সৃষ্টি না করায় এ দীর্ঘ সময়েও এমপিওভুক্ত হতে পারিনি। কলেজ কর্তৃপক্ষও বেতন-ভাতা নিয়মিত প্রদান করতে না পারায় আমার চাকরিজীবন চরম আর্থিক সংকটে কাটে। ফলে অসুস্থ স্বামী ও দুই মেয়ের লেখাপড়ার ব্যয় বহনে আমাকে হিমশিম খেতে হয়। তারপরও নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করি। আমার চাকরির সময়কালে আওয়ামী লীগ চারবার ও বিএনপি দুবার ক্ষমতায় ছিল। এ সময়ে হাজার হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা সরকারীকরণ, এমপিওভুক্ত করা হয়েছে। অথচ কোনো সরকার উচ্চশিক্ষায় পাঠদান করা অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নেয়নি।

আমাদের গত তিন দশকের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের জন্য নতুন এমপিও নীতিমালা ’২৫ ঘোষণা করেছে। বিষয়টি নিঃসন্দেহে আনন্দের। কিন্তু অতীব দুঃখের সঙ্গে লক্ষ করি যে, অনার্স-মাস্টার্স কোর্সের অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসরকালীন আর্থিক সুবিধার বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় কলেজে শিক্ষকতা করে শূন্য হাতে অবসরে যাওয়া একজন নিম্নআয়ের শিক্ষকের জন্য নিঃসন্দেহে হতাশাজনক ও অনাকাঙ্ক্ষিত।

সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য বিনীতভাবে জানাচ্ছি যে, জাতীয় বিশ্ববিদ্যালয় শুরুর দিকে মাত্র কয়েকটি (আনুমানিক পাঁচ-সাতটি) বেসরকারি বা আধাসরকারি ডিগ্রি পর্যায়ের কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালুর অনুমোদন দেয়। এ কারণে অবসরে যাওয়া শিক্ষকও নগণ্যসংখ্যক, যার তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও বেনবেইস অফিসে সংরক্ষিত আছে। কাজেই এজন্য বেশি অর্থ ব্যয় হবে না। উপর্যুক্ত তথ্যের আলোকে এবং মানবিক দিক বিবেচনা করে আমার অবসরকালীন আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

সন্ধ্যা রানী বল,

অবসরপ্রাপ্ত শিক্ষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X