মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
মৃত্যুবার্ষিকী

জেন অস্টেন ইংরেজ ঔপন্যাসিক

জেন অস্টেন ইংরেজ ঔপন্যাসিক

জেন অস্টেন ছিলেন ইংরেজ ঔপন্যাসিক। তার বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি গবেষক ও সমালোচক মহলে পাকাপাকি স্থান করে নেয়। জেন অস্টেন ১৭৭৫ সালের ১৭ ডিসেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জর্জ অস্টেন এবং মা কাসান্দ্রা অস্টেন। অস্টেন ছিলেন এক একান্নবর্তী পরিবারের সদস্য।

১৭৮৩ সালে অস্টেন এবং তার বোনকে পড়ালেখার জন্য অক্সফোর্ডে পাঠানো হয়। কিন্তু সেই বছরের শরতে দুজনই টাইফাসে আক্রান্ত হন। তাই তাদের বাড়িতে পাঠানো হয়। তিনি মূলত তার বাবা ও ভাইদের কাছে লেখাপড়া শেখেন। একসময় রিডিং অ্যাবে গার্লস স্কুলে পড়াশোনা করেন। জেন শৈশব থেকেই লেখালেখি করেছেন। ১৮১১ থেকে ১৮১৬ সালের মধ্যে তার সেন্স অ্যান্ড সেনসিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যানসফিল্ড পার্ক এবং এমা নামে চারটি উপন্যাস প্রকাশিত হয়।

১৮১৩ সালে প্রকাশিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস তার সবচেয়ে বিখ্যাত বই। জীবদ্দশায় তিনি বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। এ সময় মাত্র কয়েকজন সমালোচকই তার রচনার সঠিক মূল্যায়ন করতে পেরেছিলেন। ১৮৬৯ সালে তার এক ভ্রাতুষ্পুত্র ‘আ মেমোরয় অব জেন অস্টেন’ নামে একটি গ্রন্থ প্রকাশ করলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ১৯৪০-এর দশকের মধ্যে বিজ্ঞ সমাজে তিনি একজন মহান ইংরেজ সাহিত্যিকরূপে প্রতিষ্ঠা অর্জন করেন। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অস্টেনকে নিয়ে প্রচুর গবেষণামূলক কাজ হয়। একটি ‘জেনীয়’ অনুরাগী সংস্কৃতি গড়ে ওঠে। তিনি ১৮১৭ সালের ১৮ জুলাই মাত্র ৪১ বছর বয়সে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X