স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের শেষ আটে স্পেন-জাপান

বিশ্বকাপের শেষ আটে স্পেন-জাপান

নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে জাপান। শেষ ষোলোর অন্য ম্যাচে গতকাল সুইজারল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। শেষ আটে তারা নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচের জয়ীদের বিপক্ষে খেলবে।

সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের ম্যাচ ছিল গতকালের আকর্ষণের কেন্দ্রে। জাপান ২০১১ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল। আর নরওয়ের মেয়েরা বিশ্বকাপ জেতে ১৯৯৫ সালে। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের অবস্থান ছিল পাশাপাশি। ১১ আর ১২। তবে খেলার মাঠে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়নি। নরওয়েকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জাপান। আজ যুক্তরাষ্ট্র-সুইডেন ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে তারা। অকল্যান্ডের ইডেন পার্কে শেষ ষোলোর ম্যাচে প্রথমার্ধেই সুইজারল্যান্ডের জালে ৪ গোল দেয় স্পেনের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করেন হারমোসো। সুইস নারীরা যে গোলটি পরিশোধ করেছে সেটিও স্পেনের কোডিনার করা আত্মঘাতী গোল। স্পেনের পক্ষে জোড়া গোল করেন আইতানা বনমাতি। একটি করে গোল করেছেন আলবা রেদোন্দো, লাইয়া কোডিনা ও জেনিফার হারমোসো। ওয়েলিংটনে অনুষ্ঠিত হওয়া নরওয়ে-জাপান ম্যাচের ১৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন নরওয়ের সিস্টার্ড এনগেন। পাঁচ মিনিট পরে দারুণ হেডে নরওয়েকে ১-১ সমতায় ফেরান গুরো রিটেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে জাপানকে এগিয়ে দেন রিসা শিমিজু। ৮১ মিনিটে গোল করে হিনাতা মিয়াজাওয়া ২০১১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন। আগামী ১১ আগস্ট কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে স্পেনের নারীরা। একই দিন সুইডেন-যুক্তরাষ্ট্রের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে জাপান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫ মাস পর সমুদ্রপথে ইরান ও কাতারের মাঝে বাণিজ্য শুরু

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু

৩ এসপিকে বদলি

প্রশান্ত মহাসাগরে মহড়ার আয়োজন চীন-রাশিয়ার

৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না’ : প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড়

১০

এবার ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে

১১

আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

১২

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৩

মিসরের বিপক্ষে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

১৪

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

১৫

পেনশন প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তা নিয়োগ

১৬

‘ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে গেছে’

১৭

শ্বাসনালি কেটে ইরা মনিকে হত্যা: মামলার রায় মঙ্গলবার

১৮

টাঙ্গাইলে সাত দিনে ৫ খুন

১৯

জাতীয় সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: সিপিবির তীব্র নিন্দা

২০
X