ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

তবে কি লিটন আবারও বাদ!

তবে কি লিটন আবারও বাদ!

দ্বিতীয় ওয়ানডের আগে বাংলাদেশের অনুশীলন ছিল মহাগুরুত্বপূর্ণ! কলম্বোর নেটে অন্তত ব্যাটারদের ঘাম ঝরানো দেখেই সেটা বলা যায়। পুরোটা সময় নেটে কাটিয়েছেন ব্যাটার ও বোলাররা। কিন্তু এই মহাগুরুত্বপূর্ণ অনুশীলনে দেখা গেল না লিটন দাসকে। দলের সবাই মাঠে এলেও টিম হোটেলেই ছিলেন ডানহাতি এ ব্যাটার। অবশ্য লিটন ছাড়াও হোটেলে ছিলেন আরও একজন—তিনি তানজিম হাসান সাকিব। কিন্তু লিটনকে অনুশীলনে না দেখে প্রশ্নটা আবারও উঠছে, তবে কি একাদশে জায়গা হারাচ্ছেন তিনি! প্রশ্নটা ওঠা অস্বাভাবিক কিছু নয়। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে লিটনের পারফরম্যান্স তার পক্ষে কথা বলে না। বিশেষ করে ওয়ানডে সংস্করণে তো রীতিমতো ব্যর্থতার বৃত্তে আটকে আছেন অভিজ্ঞ এ ব্যাটার। দলে সুযোগ পাওয়া, বাদ পড়া—সব পরীক্ষা-নিরীক্ষা শেষেও নেই কোনো উন্নতির দেখা। তাইতো কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে লিটনের একাদশে সুযোগ পাওয়া ঘিরে তৈরি হয়েছে শঙ্কা।

ওয়ানডেতে লিটনের ফর্ম তার পক্ষে নেই। পরিসংখ্যান বলছে, সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন ১৪ ইনিংস আগে। তবে বড় হতাশার কথা হচ্ছে, শেষ আট ইনিংসে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি। ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০—এই হলো ৫০ ওভারের ক্রিকেটে লিটনের পারফরম্যান্স। শুধু তাই নয়, প্রতিটি আউটই যেন দলকে নতুন করে ভাবিয়ে তুলছে। এ যেমন সিরিজের প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্ত ফেরার পর লিটন এসেই ৪ বল খেলে ফিরেছেন শূন্য রানে। লঙ্কান রিস্ট স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ডিফেন্ড করতে গিয়ে বল তার প্যাডে লাগে; এলবিডব্লিউতে ফিরে যান সাজঘরে। অথচ এ সিরিজের দলে জায়গা পেতে ঘরোয়া কিংবা অন্য কোথাও আহামরি কোনো পারফরম্যান্সও করেননি তিনি।

পারফরম্যান্সের ছন্দপতনের কারণে সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এর পরও শ্রীলঙ্কার বিপক্ষে লিটনকে ওয়ানডে সিরিজের দলে রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘লিটন টি-টোয়েন্টি অধিনায়ক, তাই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমরা তাকে বিবেচনায় রাখতে পারি। কারও যদি ফর্মে ফিরতে হয়, তাহলে তার জন্য মাঠে যত বেশি সম্ভব সময় কাটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ’ কিন্তু প্রধান নির্বাচকের কথার সঙ্গে লিটনের ব্যাটিংয়ের কোনো মিল পাওয়া যায়নি প্রথম ওয়ানডেতে। ৪ বল খেলে ফিরে গেছেন শূন্য হাতে; ডুবিয়েছেন দলকেও। এমন আত্মবিশ্বাসহীনতা নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে লিটনের একাদশে জায়গা পাওয়া ঘিরেই এখন যত প্রশ্ন তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আবারও বাদই পড়তে যাচ্ছেন ডানহাতি এ ব্যাটার। যদি না টিম ম্যানেজমেন্ট আরও লম্বা সময় তাকে ব্যর্থতার বৃত্তে আটকে থাকার সুযোগ করে দেয়! দ্বিতীয় ওয়ানডেতে লিটন ছাড়াও পরিবর্তন আসতে পারে স্পিনিংয়ে। লঙ্কান লেগস্পিনার হাসারাঙ্গার পারফরম্যান্স বিবেচনায় নিলে এবার সুযোগ মিলবে রিশাদ হোসেনের। অনুশীলনে তাকে ফিট দেখা মিলেছে। সেক্ষেত্রে প্রথম ম্যাচে অভিষেক হওয়া তানভীর ইসলামকে যেতে হতে পারে বিশ্রামে। কেননা, প্রথম ওয়ানডেতে দশ ওভার করে চোট নিয়ে মাঠও ছাড়তে হয়েছিল তার। যদিও সেটা গুরুতর নয় বলেই জানা গেছে। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে তার সুস্থ থাকাও দলের প্রায়োরিটির অংশ হতে পারে। একই পরিস্থিতি মুস্তাফিজের জন্য হবে কি না—সেটাও দেখার বিষয়…।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X