বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে সুনেরাহ-রেহানের রোম্যান্স

সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান I ছবি: সংগৃহীত
সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান I ছবি: সংগৃহীত

মেঘের চাদরে মোড়া হিমালয়ের কোলে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা নেপালের মুস্তাং জেলার রহস্যময় শহর ‘জমসম’—যে লোকেশনের প্রেমে বারবার পড়েছে বলিউড। সেই স্বপ্নিল প্রাকৃতিক সৌন্দর্যই এবার ছুঁয়ে গেল বাংলা সংগীতের পর্দায়। বলিউডের পছন্দের এই আন্তর্জাতিক লোকেশনেই চিত্রায়িত হয়েছে সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহানের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’, যা মুক্তির আগেই দর্শকের কৌতূহল আর প্রত্যাশার পারদ চড়িয়েছে বহুগুণ।

জানা যায়, মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র ঠান্ডার মধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে গানটির। ‘ও জান’ মিউজিক ভিডিওর মাধ্যমে এই প্রথম একসঙ্গে পর্দায় দেখা যাবে সুনেরাহ ও রেহানকে। ব্যতিক্রমী লোকেশন ও সিনেমাটিক ভিজ্যুয়ালের কারণে পুরো শুটিং অভিজ্ঞতাই ছিল ভিন্নরকম।

এটি গত বছর আলোচিত গান ‘ময়না’-র পর একই টিমের দ্বিতীয় প্রজেক্ট। আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল। এবার সুরে নতুন মাত্রা যোগ করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজনও করেছেন আভ্রাল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, জমসম প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। ঠান্ডা ছিল প্রচণ্ড, তবে জায়গাটার সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। দর্শক গানটি দেখলে শুধু গল্প নয়, এই জায়গার প্রেমেও পড়ে যাবেন।

নির্মাতা তানিম রহমান অংশু জানান, বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিউজিক্যাল ফিল্ম। তিন দেশের শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে ‘ও জান’।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রত্যাশিত এই রোমান্টিক মিউজিক ভিডিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X