ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের গোল মিসের মহড়া

বাংলাদেশের গোল মিসের মহড়া

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মতো প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের ঢাকা বসুন্ধরা কিংস অ্যারেনায়ও দাপট ছিল বাংলাদেশের। এশিয়া কাপ ক্রিকেটের আফগানিস্তানের বিপক্ষে প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়েছেন মিরাজ-শান্তরা। ফিফা প্রীতি ম্যাচে একই দেশের বিপক্ষে গোল মিসের মহড়া দিলেন শেখ মুরসালিন-রাকিব হোসেনরা! দুই ম্যাচ সিরিজের প্রথমটি শেষ হলো গোলশূন্যভাবে।

একাদশে কোনো চমক রাখেননি হাভিয়ের ক্যাবরেরা। বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের একাদশেই আস্থা রাখলেন বাংলাদেশের স্প্যানিশ কোচ। বিশেষজ্ঞ স্ট্রাইকার না নিয়ে শুরু করা ম্যাচে রাকিব হোসেন-শেখ মুরসালিনরা দুই উইং দিয়ে আক্রমণে যাচ্ছিলেন। ব্যতিক্রম হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপে কাঙ্ক্ষিত গোল পেলেও এ যাত্রায় হাস্যকর মিস করেছে স্বাগতিকরা।

ম্যাচের প্রথম সুযোগ এসেছিল ২২ মিনিটে। তপু বর্মণের পা ঘুরে আসা বল ধরা শেখ মুরসালিনের ত্বরিত পাস বক্সে রাকিব হোসেনকে খুঁজে পায়; বসুন্ধরা কিংস ফরোয়ার্ডের শট ব্লক করেন মোসাওয়ার আহাদি। ২৬ মিনিটে আতথি দলের নোমা ওয়ালিজাদার শট দিক বদলে দূরের পোস্ট ঘেঁষে বাইরে যায়। তুলনামূলক রক্ষণাত্মক কৌশলে খেলা আফাগানরা সুযোগ বুঝে দ্রুত আক্রমণে গেলেও প্রথমার্ধে খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারেননি। বিরতির পর সাত মিনিটের ব্যবধানে দুটি সহজ সুযোগ সৃষ্টি করেছিল বাংলাদেশ। হাস্যকরভাবে দুটি সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। প্রথমটি ছিল ৫৫ মিনিটে। ডানদিক দিয়ে দ্রুত আক্রমণে ওঠা রাকিব হোসেনের কাছ থেকে বল পাওয়া শেখ মুরসালিন প্রতিপক্ষ গোলরক্ষক ফয়সাল আহমেদ হামিদিকে একা পেয়েছিলেন; কিন্তু বল বাইরে পাঠিয়ে স্বাগতিকদের হতাশ করেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। ৬২ মিনিটে বাঁদিক থেকে বদলি হিসেবে নামা ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস ধরে ছোট বক্সের সামনে থেকে ঠান্ডা মাথায় ক্রসবার উঁচিয়ে বাইরে মারেন রাকিব হোসেন!

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করল বসুন্ধরা কিংস অ্যারেনা। ৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ছোট গ্যালারিতে শোভা পাচ্ছে নানা রঙের চেয়ার। এ ম্যাচের আগে নতুন রূপ পেয়েছে ভেন্যুটি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে ছুটে এসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার। বিশ্বকাপ বাছাইয়ের আগে দলকে ঝালিয়ে নিতেই দুই ম্যাচের সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১০

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৩

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৫

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৬

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৭

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৮

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৯

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

২০
X