স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০২ এএম
প্রিন্ট সংস্করণ

এশিয়া কাপের শেষ চারে ভারত

এশিয়া কাপের শেষ চারে ভারত

এশিয়া কাপের গতকালের ম্যাচে বৃষ্টির কারণে ভারতের সামনে টার্গেট কমিয়ে ২৩ ওভারে ১৪৫ রান করা হয়েছিল। রোহিত শর্মা আর শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে ২১.১ ওভারে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে ভারত। ফলে ডিএল মেথডে ১৭ বল হাতে রেখে ১০ উইকেটে জিতে এশিয়া কাপের শেষ চারে উঠেছেন রোহিতরা। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। গতকাল রোহিত ৭৪ আর শুভমান ৬৭ রানে অপরাজিত ছিলেন। পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ছিল। নেপালের ইনিংসে বৃষ্টিও হয়। টসে হারা নেপাল ভালো ব্যাটিং করে। শুরুতে ভারতের ক্যাচ মিসের সুযোগ নিয়েছে তারা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম পাঁচ ওভার তিন তিনটি সহজ ক্যাচ ফেলে ভারত। ফলে ৯.৫ ওভারে ৬৫ রানের জুটি গড়েন দুই নেপালি ওপেনার। তবে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল। মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি শুরুতে দুই নেপালি ওপেনারের হাতে মার খেয়েছেন। ২৫ বলে ৩৮ রান করে আউট হন কুশল ভারটেল। দলীয় সর্বোচ্চ ৫৮ রান করে আউট হন উইকেটরক্ষক আসিফ শেখ। শেষের দিকে ৪৮ রানের ঝলমলে ইনিংস খেলেন সোমপাল কামি। সিরাজ ৬১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ১০ ওভারে ৪০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজাও। একটি করে উইকেট নেন শামি, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১০

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১২

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৪

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৫

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৭

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৮

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৯

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

২০
X