ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

তদন্ত কমিটির সদস্যের বিরুদ্ধেই অভিযোগের পাহাড়

তদন্ত কমিটির সদস্যের বিরুদ্ধেই অভিযোগের পাহাড়

শুটিংয়ে যৌন হয়রানির ঘটনায় কালবেলায় সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে ক্রীড়া প্রশাসনের। ঘটনা খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। যদিও এ কমিটি নিয়েই সন্দিহান শুটিং সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাসকে প্রধান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে এনএসসির সহকারী পরিচালক (ক্রীড়া) শাহরিয়া সুলতানা সূচীকে। কমিটিতে সদস্য করা হয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য দাইয়ান নাফিসকে।

কমিটিতে দাইয়ান নাফিসের থাকা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না, ‘আমরা আগেই আশঙ্কা করছিলাম—গুরুতর এ অভিযোগের তদন্ত প্রক্রিয়া আদৌ স্বচ্ছ হবে কি না। সেই আশঙ্কাই কিন্তু সত্যি হলো। কারণ দাইয়ান নাফিস দুর্নীতি, অনিয়ম এবং বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। শুটিংয়ে

যাদের বিরুদ্ধে অভিযোগ, এই দাইয়ান নাফিস তাদের ঘনিষ্ঠ। তার মাধ্যমে কীভাবে প্রকৃত সত্য বেরিয়ে আসবে?’

কমনওয়েলথ শুটিং এবং এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার শারমিন আক্তার রত্না আরও বলেন, ‘ক্রীড়াঙ্গন সংস্কারে সরকারের গঠন করা সার্চ কমিটি শুটিং ফেডারেশনের জন্য যে কমিটি সুপারিশ করেছিল, সেটা পরিবর্তন করে গঠিত হয়েছে বর্তমান অ্যাডহক কমিটি। এ কমিটি পরিবর্তনের পেছনে যারা কলকাঠি নেড়েছেন, তাদের অন্যতম দাইয়ান নাফিস, যার কল্যাণে শুটিংয়ের কমিটিতে স্থান পেয়েছেন যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তরা, সেই দাইয়ান নাফিসকে তদন্তের দায়িত্ব দেওয়া তো হাস্যকর!’

শুটার কামরুন নাহার কলি এ ঘটনায় সরাসরি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হস্তক্ষেপ কামনা করেছেন, ‘জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছেন। ক্রীড়াঙ্গনে নারীদের নিপীড়নের ঘটনায় তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করছি আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X