কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে ক্ষমা চেয়েছেন মবিনা জান্নাত এক নারী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে ক্ষমা চান তিনি।

মবিনা জান্নাত বলেন, ‘একটি ভুল শব্দচয়ন—একটি অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাঙ’। যা একজন সম্মানিত মানুষের প্রতি অন্যায় অপমানের পরিস্থিতি তৈরি করেছে। আর এ কারণেই আমি আজ আমার ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইছি।’

তিনি বলেন, ‘আমার একটি ভুল শব্দ—একজন সম্মানিত আইনজীবীর মানহানির মতো পরিস্থিতি সৃষ্টি করায় আমি গভীরভাবে দুঃখিত। ভুল তথ্য যাচাই না করে মন্তব্য করা যে মারাত্মক দায়িত্বহীনতা—আমি তা উপলব্ধি করেছি এবং সেই ভুলের জন্য আবারও আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

গত ২৮ মে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালকে জড়িয়ে গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে মবিনা জান্নাতের বিরুদ্ধে মামলা করেন এক আইনজীবী। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আইনজীবী সমিতির সদস্য জিল্লুর রহমান মামলাটি করেন।

তখন তিনি সাংবাদিকদের জানান, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করেছেন মবিনা জান্নাত।

গত ২৫ মে এক সংবাদ সম্মেলনে মবিনা জান্নাত দাবি করেছিলেন, ‘আইনজীবী কায়সার কামালের সহায়তায় ৫ মে জামিনে মুক্তি পান মোকাদ্দেস হানিফ।’ অথচ যে মামলায় শুনানির কথা উল্লেখ করে আসামি মবিনা জান্নাত এ তথ্য প্রচার করেন, সেটি ছিল মিথ্যা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল ওই মামলায় অংশ নেননি।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X