মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

ভারতসহ এশিয়ার ২৯টি দেশের আর্চাররা অংশ নেয় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। ছবি : সংগৃহীত
ভারতসহ এশিয়ার ২৯টি দেশের আর্চাররা অংশ নেয় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ভারতসহ এশিয়ার ২৯টি দেশের আর্চাররা সেখানে অংশ নেয়। স্বাগতিক হিসেবে আতিথেয়তায় কোনো কমতি রাখেনি বাংলাদেশ। কিন্তু ভারতের আর্চাররা দেশে ফিরে দেশটির গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নানা অভিযোগ করেছেন। সেই ইস্যুতে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

এক বিবৃতিতে বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানায়, ভারত আনন্দবাজার পত্রিকা অনলাইনে একটি প্রতিবেদনে দাবি করেছে যে, বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ২০২৫ টুর্নামেন্ট চলাকালে ভারতীয় দলকে নাকি স্বল্প বাজেটের হোটেলে রাখা হয়েছিল এবং যথাযথ পরিবহন দেওয়া হয়নি। বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ) এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

বিবৃতিতে ফেডারেশন আরও উল্লেখ করে, ভারতসহ অংশগ্রহণকারী ২৯টি দেশের সবাইকে আন্তর্জাতিক মান অনুযায়ী পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং চার তারকা হোটেল হলিডে ইনে থাকার ব্যবস্থা করা হয়েছিল। টুর্নামেন্টজুড়ে প্রতিটি দলকে আন্তর্জাতিক মানের খাবার, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হয়েছে।

ফেডারেশন আরও বলেছে, ভারতীয় দলকে ১৫ নভেম্বর যথাযথ পরিবহন দেওয়া হয়েছিল, সেদিন তাদের রাত ৯টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-238-এ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। দলটি বিমানবন্দরের ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এলওসির দায়িত্ব শেষ হয়।

ফিরতি যাত্রা নিয়ে ফেডারেশন জানিয়েছে, ইমিগ্রেশন শেষ হওয়ার পর এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি বাতিল করে। এটি সম্পূর্ণভাবে এয়ারলাইন–সংক্রান্ত বিষয়। ইমিগ্রেশনের পর আবাসন ও পরিবহনের আইনগত দায়িত্ব এয়ারলাইনের ওপরই বর্তায়। সে অনুযায়ী ভারতীয় দলের জন্য হোটেল ও পরিবহনের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়াই—বাংলাদেশ আর্চারি ফেডারেশন নয়। সুতরাং ভারতীয় আর্চারি দলকে নিম্নমানের আবাসন বা পরিবহন দেওয়া হয়েছিল—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X