স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ে ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডির রাতটা যেন জিম্বাবুয়েরই ছিল। ব্যাট হাতে ধকল সামলে মাঝপথে ঘুরে দাঁড়ানো, তারপর বল হাতে নিখুঁত পরিকল্পনা—সব মিলিয়ে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৬৭ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিল সিকান্দার রাজার দল। ম্যাচের শেষ দিক পর্যন্ত মাঠে একটাই সুর: জিম্বাবুয়ে এসেছে, লড়েছে, আধিপত্য দেখিয়েছে।

পাকিস্তান আয়োজিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরো ইনিংস জুড়েই বিপর্যস্ত ছিল শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২০ ওভার টিকলেও স্কোরবোর্ডে ওঠে মাত্র ৯৫ রান। একাই লড়াই করেছিলেন অধিনায়ক দাসুন শানাকা—২৫ বলে ৩৪। তার বাইরে ডাবল ফিগার ছুঁতে পেরেছেন কেবল ফিরতি ব্যাটার ভানুকা রাজাপাকসে (১১)।

বল হাতে জিম্বাবুয়ের নায়ক ব্র্যাড ইভানস। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট—ম্যাচের গতিপথ একাই ঘুরিয়ে দেন তিনি। রিচার্ড এনগারাভা নেন ২ উইকেট, আর তিনোটেন্ডা মাপোসা, গ্রেইম ক্রেমার, রায়ান বার্ল ও সিকান্দার রাজা পান একটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে প্রথমেই দুলতে থাকা জিম্বাবুয়েকে টেনে তোলেন টাভেনডা বেনেট ও সিকান্দার রাজা। ৪০ রানে দুই ওপেনার ফেরার পর তৃতীয় উইকেটে দু’জনের ৬১ রানের জুটি গড়ে দলের ভিত শক্ত করেন। বেনেট খেলেন ৪২ বলে ৪৯—৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ইনিংস। রাজা খেলেন আরও ধুন্ধুমার ব্যাটিং—৩২ বলে ৪৭, ৩ চার ও ২ ছক্কা।

হাসারাঙ্গার দুর্দান্ত লেগ–স্পিন অবশ্য মাঝপথে জিম্বাবুয়ের মধ্য–অর্ডারকে নাড়া দেয়। ৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট তুলে নিয়ে তিনি ফেরান বেনেট, বার্ল ও মুনিয়োঙ্গাকে। কিন্তু ততক্ষণে জিম্বাবুয়ে গড়ে ফেলেছে প্রতিযোগিতামূলক স্কোর। শেষ দিকে মুসেকিওয়ার দ্রুত ১১ রানে স্কোর দাঁড়ায় ১৬২/৮—যা শেষ পর্যন্ত যথেষ্টের অনেক বেশি প্রমাণিত হয়।

বল হাতে লঙ্কানদের মধ্যে হাসারাঙ্গাই সেরা, মালিঙ্গা নেন ২ উইকেট, থিকশানা ও চামিরা একটি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X