চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারী নিহত

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া প্রাইভেট কার। ছবি : কালবেলা
এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়া প্রাইভেট কার। ছবি : কালবেলা

চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে প্রাইভেট কার নিচের সড়কে থাকা একটি মোটরসাইকেলের ওপর পড়েছে। এ সময় মোহাম্মদ শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ৫টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্দর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) আবু সাঈদ রানা কালবেলাকে বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে সড়কে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এ সময় পথচারী শফিক গুরুতর আহত হলে মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। এ সময় দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গাড়িতে চারজন যাত্রী ছিলেন।

আরেক পুলিশ কর্মকর্তা বলেন, এক্সপ্রেসওয়ের লালখানবাজারমুখী লেইনের নিমতলা মোড়ের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে গাড়িটি পড়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কটির উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১০

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১১

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৩

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৪

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৫

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৬

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৯

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X