মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইতালি যাওয়ার পথে লিবিয়ার আল খুমজ উপকূল অঞ্চলের ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই এলাকার ছয় যুবক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে তাদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন— জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ। তাদের মধ্যে দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখণ্ডা গ্রামে।

নিখোঁজরা হলেন— একই গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউনিয়নের গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।

এদিকে মৃত্যু ও নিখোঁজের খবর শোনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেখা যায়, স্বজনরা প্রিয়জনদের মৃত্যু ও নিখোঁজ হওয়ার খবরে ভেঙে পড়েছেন। পরিবারের সদস্যরা আহাজারি করছেন।

মৃত এনামুল শেখের বাবা আকোব আলী শেখ বলেন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে লিবিয়ার আল খুমজ উপকূল অঞ্চল থেকে ছেলেসহ কয়েকজন একটি ট্রলারে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। মাঝপথে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে ট্রলারটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই ছেলে মারা যায়। এক মাস আগে মাদারীপুরের দালাল এনামুলের মাধ্যমে ২১ লাখ টাকার বিনিময়ে ছেলেকে লিবিয়া পাঠিয়েছিলাম। ২১ লাখ টাকার বিনিময়ে ছেলে লাশ হলো।

তিনি আরও বলেন, সরকারের কাছে দাবি, ছেলের লাশটা যাতে দেশে আনার ব্যবস্থা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X